| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘বাবরকে আউট করতে প্রয়োজন বিশেষ ডেলিভারি’ : স্কট স্টাইরিস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৩:৪৪:৩৮
‘বাবরকে আউট করতে প্রয়োজন বিশেষ ডেলিভারি’ : স্কট স্টাইরিস

নিউজিল্যান্ডের এই প্রাক্তন অলরাউন্ডার মনে করেন যে বাবরকে প্রথাগত পদ্ধতিতে আউট করা কঠিন, তাকে ড্রেসিংরুমে ফিরিয়ে আনতে বোলারদের একটি 'বিশেষ ডেলিভারি' করতে হবে।

বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং জো রুট সম্মিলিতভাবে ফ্যাবুলাস ফোর বা ফ্যাব ফোর নামে পরিচিত। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে কোহলি-স্মিথদের চোখে টেক্কা দিচ্ছেন বাবর। তিন সংস্করণেই আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তান অধিনায়ক।

এ বছর ওয়ানডেতে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। এই ফরম্যাটে চলতি বছর তার ব্যাটিং গড় বিবেচনায়ও সেরা দশ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে পাকিস্তান অধিনায়ক। এমন ইনফর্ম আর জাত ব্যাটারকে সাজঘরে ফেরাতে বোলারদের রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে।

স্টাইরিস বলেন, ‘আমি নিশ্চিত নই যে তাকে (বাবর) কীভাবে আউট করা যায়। আশপাশে এখন যারা আছে, তাদের মধ্যে সে-ই নাম্বার ওয়ান। যেটা সাধারণত করা হয়, তাকে সিঙ্গেল নিতে দিয়ে নন-স্ট্রাইকে পাঠিয়ে দেয়া। এটা কিন্তু নতুন কিছু নয়। দুই-তিন দশক ধরেই ভালো ব্যাটারদের ক্ষেত্রে এ রকম ঘটছে। বাবর আজমও এই কৌশলের সঙ্গে পরিচিত। এটি ওর ক্ষেত্রে কাজে দেবে কি না, আমি জানি না।’

বাবরকে আউট করা কঠিন সেটা মানেন স্টাইরিস কিন্তু পাকিস্তান অধিনায়ককে সাজঘরে ফেরাতে বোলারদের জন্য কিছু পরামর্শও দিয়েছেন তিনি। সাবেক এই কিউই ক্রিকেটারের মতে, বাবরের বিপক্ষে এমন সব ডেলিভারী করতে হবে, যেখানে এই ব্যাটার শট খেলতে আগ্রহী হবেন।

স্টাইরিস বলেন, ‘আমার মনে হয়, বোলারকে এ ক্ষেত্রে কিছুটা সাহস দেখাতে হবে। একটু ঝুঁকি নিতে হবে। এমন কোনো জাদুকরি ডেলিভারি, যেটা করতে গেলে ভয় লাগে যে একটু ভুল হলেই তো মাঠের ওপারে আছড়ে ফেলবে। এ রকম বিশেষ ডেলিভারি দেয়ার ঝুঁকিটা নিতে হবে। সে এখন যে মাপের ব্যাটার, এটাই হতে পারে সম্ভাব্য সেরা কৌশল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...