| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: হঠাৎ-ই বিশ্বকাপের আগে দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরামর্শ শাস্ত্রীর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১৩:১৮:৪৪
অবিশ্বাস্য: হঠাৎ-ই বিশ্বকাপের আগে দুই ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার পরামর্শ শাস্ত্রীর

প্রাক্তন ভারতীয় কোচের দাবি, এই দুই ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হতে হবে। তাই তাদের বেশি খেলার জন্য চাপ দেওয়া উচিত নয়।

কী বললেন শাস্ত্রীর দুই ক্রিকেটার? হার্দিক পান্ডিয়া সবার সেরা। জসপ্রিত বুমরাহ আরেক শক্তিশালী বোলার। শাস্ত্রী মনে করেন, বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে এই দুই ক্রিকেটারকে বেছে বেছে খেলতে হবে যাতে তারা ১০০ শতাংশ সুস্থ থাকে।

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার জন্য হার্দিককে প্রয়োজন। ও না থাকলে ব্যাটিং, বোলিং দু’দিকই দুর্বল হয়ে যায়। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক ফিট না থাকায় আমাদের খুব সমস্যা হয়েছিল। এ বার যাতে সেটা না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।’’

এশিয়া কাপে চোটের কারণে নেই বুমরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাঁকে পুরো সুস্থ দেখতে চান শাস্ত্রী। তিনি বলেন, ‘‘ছোট ফরম্যাটে এখন বুমরা বিশ্বের অন্যতম সেরা বোলার। বিপক্ষ ওকে ভয় পায়। পাওয়ার প্লে ও ডেথ ওভারে বুমরা সমান ভয়ঙ্কর। এশিয়া কাপে ওকে বিশ্রাম দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।’’

এশিয়া কাপে ভারতীয় দলে ফিরছেন বিরাট কোহলী ও লোকেশ রাহুল। তাঁরা দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেবেন বলে মনে করেন শাস্ত্রী। তিনি বলেন, ‘‘কোহলী, রাহুল দু’জনেই অভিজ্ঞ ক্রিকেটার। ওরা জানে কোন পরিস্থিতিতে কী ভাবে খেলতে হবে। এখন ভারতীয় ব্যাটিংয়ে নীচের দিকে ঋষভ, হার্দিক, জাডেজারা থাকায় টপ অর্ডারের চাপ অনেকটা কম। কারণ, টপ অর্ডার ভাল খেলতে না পারলেও বড় রান করার ক্ষমতা ভারতের রয়েছে।’’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...