| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাজবল’ ক্রিকেট নিয়ে অদ্ভুদ সব গোঁপন তথ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১২:৫৪:১০
‘বাজবল’ ক্রিকেট নিয়ে অদ্ভুদ সব গোঁপন তথ্য

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে এসে ধাক্কা খেয়েছে ক্রিকেটের জনকরা। সিরিজের প্রথম টেস্টে মাত্র তিনদিনেই ইনিংস ব্যবধানে হেরেছে স্টোকসের দল।

অনেকেই মনে করছেন, অতি আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই নিজেদের সর্বনাশ ডেকে এনেছে ইংলিশরা। টেস্ট ক্রিকেটে ‘বাজবল’ কৌশল কতটা কাজে দেবে, সেই প্রশ্নও উঠছে এবার।

বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। যে টেস্টটি আসলে বাঁচামরার লড়াই স্বাগতিকদের। হারলেই সিরিজ খোয়াবে স্টোকসের দল। এবার কি তবে ‘বাজবল’ ক্রিকেট ছেড়ে কৌশল বদলাবে ইংলিশরা? এমন সম্ভাবনা উড়িয়েই দিলেন অধিনায়ক।

‘বাজবল’ ক্রিকেট ছাড়ার প্রসঙ্গ উঠতেই বেন স্টোকস বলে উঠেন, ‘অবশ্যই না। আমরা ভালো করেই জানি, আমরা কী করতে পারি। যখন সুযোগ থাকবে আমরা সেটা নেব এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখাব। ঠিক তেমনটাই যেমনটা সবাই আগের চার ম্যাচে দেখেছে।’

ইংল্যান্ড দলের টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালামও মনে করেন না, আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়েই হেরেছে দল। বরং সেটার অভাব ছিল বলেই মনে করছেন তিনি।

ম্যাককালাম বলেন, ‘আমি তো মনে করি তারা সম্ভবত কিছুটা ভীতু ছিল। আমরা যেভাবে খেলতে চাই সে সম্পর্কে পরিষ্কার মানসিকতা নিয়ে খেলার দিকে এগিয়ে যাই। এটি সবসময় কাজ করবে এমন নয়। তবে যা বলছিলাম, আপনাকে চড়ে বসার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা হয়তো এবার কাজ করেনি, তবে আমরা শক্তভাবেই ফিরে আসব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...