| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তিন দিন পর এশিয়া কাপ, দল নিয়ে কোনও ভাবনাই নেই সাকিবের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৪ ১১:০৭:৫৩
তিন দিন পর এশিয়া কাপ, দল নিয়ে কোনও ভাবনাই নেই সাকিবের

বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটারের চোট। পেসার হাসান মেহমুদ এবং উইকেটরক্ষক নুরুল হাসান চোটের কারণে প্রতিযোগিতার বাইরে। মোহাম্মদ নাঈম শেখকে দলে নেওয়া হয়েছে। কিন্তু দল নিয়ে এখন থেকে ভাবতে রাজি নন সাকিব। তিনি বলেন, “আমি ব্যাটিং অর্ডার নিয়ে ভাবছি না। প্রথম একাদশে কে খেলবে সেই নিয়েও কোনও ভাবনা নেই আমার। ম্যাচের এক, দু’দিন আগে সেটা নিয়ে ভাবব। কোনও ব্যাটার যদি নির্দিষ্ট জায়গায় ব্যাট করতে চায়, সেটা নিয়ে আলোচনা করা হবে। দলের জন্য যেটা সেরা হবে, সেটাই করব।”

এর আগে তিনি বলেছিলেন, ‘‘এক জন শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন সে এক পা, দু’পা করে এগোয়। আমরাও এখন শিশু। আশা করছি এক পা, দু’পা করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোব।’’

মাহমুদুল্লাহকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া হয়েছে সাকিবকে। প্রাক্তন অধিনায়ক রান পাচ্ছেন না। রান নেই মুশফিকুর রহমানের ব্যাটেও। কিন্তু সাকিব চিন্তিত নন। তিনি ভরসা রাখছেন এই দুই ব্যাটারের উপরেই।

২৭ অগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ। সাকিবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। সাকিব বলেন, “মাহমুদুল্লাহ এবং মুশফিকুর দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ওরা জানে ওদের দায়িত্ব। ওরা বোঝে, আমরা কী আশা করি ওদের থেকে। ওরা কোন পরিস্থিতিতে রয়েছে সেটাও জানে। আলাদা করে কিছু বলার নেই। অনেক দিন ধরে ওরা খেলছে। দলের অভিজ্ঞ সদস্য ওরা।”

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ অগস্ট। মোহাম্মদ নবির আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...