| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের কাছে হার, তবুও অস্ট্রেলিয়া সিরিজের আগে দারুন সুখবর পেল জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ২১:৩৯:৫৯
ভারতের কাছে হার, তবুও অস্ট্রেলিয়া সিরিজের আগে দারুন সুখবর পেল জিম্বাবুয়ে

ইনজুরির কারণে শেষ দুই সিরিজে খেলতে পারেননি ক্রেইগ আরভিন। সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেননি নিয়মিত রোডেশিয়ান অধিনায়ক। তাই অস্ট্রেলিয়া সফরে দলে নেই তিনি। আরভিনের অনুপস্থিতিতে অজিদের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন রেগিস চাকাভা।

জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক ছাড়াও ১৫ সদস্যের স্কোয়াডে ইনজুরির কারণে আর কিছু নিয়মিত মুখ নেই। তালিকায় রয়েছেন পেসার টেন্ডায়া চাতারা, স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা এবং ওপেনার মিল্টন শোম্বা।

আগামী ২৮ আগস্ট সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ৩১ আগস্ট। আর সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে টাউন্সভিলে।

জিম্বাবুয়ে স্কোয়াড: রেগিস চাকাবভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্ডে (উইকেটরক্ষক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নায়ুচি, সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...