| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অপেক্ষা শুধু পাকিস্তানের ম্যাচের, সমালোচকদের মুখে তালা লাগবে কোহলি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১৮:২৫:৪৫
অপেক্ষা শুধু পাকিস্তানের ম্যাচের, সমালোচকদের মুখে তালা লাগবে কোহলি

এক হাজার দিন ধরে সেঞ্চুরির খোঁজে থাকা কোহলি ৭৯ ইনিংসে প্রায় ২৬০০ রান করেছেন। তিনি ৩৫.৪৭ গড়ে ২৪ হাফ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটের পরিসংখ্যান অন্য দুটির তুলনায় আলাদাভাবে ভালো। ২৭ ম্যাচে, তিনি ৮ হাফ সেঞ্চুরি এবং প্রায় ৯০০ রান সহ ১৪৫ হিট করেন।

এমন ফর্ম সত্ত্বেও কোহলিকে নিয়ে নানা প্রশ্ন উঠছে। এমনকি তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথাও ছিল। তবে ভারতের প্রাক্তন কোচ এবং ধারাভাষ্যকার রবি শাস্ত্রী মনে করেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কোহলি হাফ সেঞ্চুরি করলে সমালোচকরা চুপ হয়ে যাবে।

২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২৮ আগস্ট চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে কোহলি যদি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বসেন তাহলে সব দৃশ্যপট পাল্টে যাবে বলে দাবি করছেন শাস্ত্রী। এছাড়া সাবেক এই ভারতীয় ক্রিকেটার আরও মনে করেন, একটা ইনিংসই দূর করে দিতে পারে কোহলির বাজে সময়।

স্টার স্পোর্টসকে শাস্ত্রী বলেন, 'সম্প্রতি আমার কোহলির সঙ্গে কথা হয়নি, তবে বড় ক্রিকেটাররা সঠিক সময় জেগে ওঠে। গেল এশিয়া কাপেও সে ভালো করেছে, এরপর হয়ত সময় একটু খারাপ গিয়েছে। কিন্তু এই সময়টায় সে সব পর্যালোচনা করার সুযোগ পেয়েছে। সে যদি পাকিস্তানের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফেলে তাহলেই সমালোচকদের মুখে তালা লেগে যাবে।'

শাস্ত্রী আরও মনে করছেন, পেছনে যা হয়েছে তা শুধুই এখন ইতিহাস। তিনি বলেন, 'একটা ইনিংসই বদলে দিতে পারে দৃশ্যপট, জাগিয়ে তুলতে পারে ক্ষুধার্থ কোহলিকে। পেছনে কি হয়েছে তা এখন ইতিহাসা। মানুষের স্মৃতিশক্তি এতোটাও ভালো নয় যে সব মনে রাখবে। কোহলির চেয়ে ফিট কোন ক্রিকেটার ভারতীয় দলে নেই। সে মেশিন, যদি সে মানসিকভাবে নিজেকে ঠিক করে ফেলতে পারে তাহলে একটা ইনিংসই ওকে ফর্মে ফেরাবে'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...