| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কিংবদন্তি ফুটবলারের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১৭:৩৯:১৪
কিংবদন্তি ফুটবলারের ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে মেসি

কয়েকদিন আগে আর্জেন্টিনার সাবেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা বলেছিলেন, কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নায়ক হওয়ার দারুণ সুযোগ রয়েছে। এবার একই কথা শোনা গেল কিংবদন্তি জার্মান ফুটবলারের মুখে। ইয়ুর্গেন ক্লিনসম্যান মনে করেন দোহায় বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসি ট্রফি তুলবেন।

ক্লিনসম্যানের মতে, অনেকদিন পর এই আর্জেন্টিনা দলটা একটা ইউনিট হিসেবে খেলছে। কোচ স্কালোনি বুদ্ধি করে দলটাকে তৈরি করেছেন। এমন কিছু ফুটবলার আছে যারা মেসিকে সঠিক জায়গায় বল দিতে পারেন, আবার রিটার্ন বল কাজে লাগিয়ে গোল করতে পারেন।

ক্লিনসম্যান বিশ্বাস করেন লিওনেল মেসির মতো ফুটবলার যদি আন্তর্জাতিক ক্যারিয়ারে অন্তত একটা বিশ্বকাপ না জিতে শেষ করেন, সেটা তার পক্ষে সঠিক বিচার নয়। কারণ মেসি ১০০ বছরে একটা আসে। ম্যারাডোনার থেকে লিওনেল মেসিকে সামান্য পিছিয়ে রাখতে চান জার্মান কিংবদন্তি।

১৯৮৬ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ম্যারাডোনার আর্জেন্টিনা। ৩৬ বছর ধরে বিশ্ব সেরার শিরোপা অধরাই থেকে গিয়েছে নীল-সাদা ব্রিগেডের। মাঝে ১৯৯০ ও ২০১৪ সালে ফাইনালে উঠলেও স্বপ্নের ট্রফি ছুঁতে পারেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপের ঠিক আগে আর্জেন্টিনা আছে আগুনে ফর্মে। ৩৩ ম্যাচ ধরে হারের মুখ দেখেনি লিওনেল মেসির দল। আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি টানা জয়ের রেকর্ড থেকে মাত্র চার ম্যাচ দূরে অবস্থান করছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

উল্লেখ্য, লা আলবিসেলেস্তেরা বিশ্বকাপে অবস্থান করছে ‘সি’ গ্রুপে। সেখানে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সৌদি আরব, পোল্যান্ড, মেক্সিকোকে। কাতারের বুকে বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...