| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ: আমিরাতকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো কুয়েত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১৫:৩৪:০৩
এশিয়া কাপ: আমিরাতকে হারিয়ে নতুন ইতিহাস গড়লো কুয়েত

আল এমিরেটস স্টেডিয়ামে এক ঝলমলে ক্যামিও ইনিংস দিয়ে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন কুয়েতের এডসন সিলভা। আট নম্বরে ১৫ বলে ২৫ রানের ইনিংসের জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কারও পান।

এদিন প্রথমে ব্যাট করে দুর্দান্ত শুরু করেছিল আরব আমিরাত। মূলত চিরাগ সুরির অনবদ্য ইনিংসে ভর করে তারা ১৭৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায়।

ওপেনিং জুটিতে ওঠে ৭৮ রান। ২৩ বলে ৩৫ করে আউট হন মোহাম্মদ ওয়াসিম। ৬১ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেন চিরাগ সুরি। তার ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছয়ে। এছাড়া ৩৩ রান করেন অরবিন্দ।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হাতে নিয়ে ১ বল বাকি থাকতে অনবদ্য জয় ছিনিয়ে নেয় কুয়েত। প্রথম উইকেটে ৫৩ রান যোগ করার পরে কিছুটা খেই হারালেও জয় তুলে নিতে ভুল করেননি কুয়েতের ব্যাটাররা।

ওপেনার রাবিজা সান্দারুয়ান করেন ২৫ বলে ৩৪। তাকে যোগ্য সঙ্গত দেন মিত ভাবসার ২৭ (২১)। ম্যাচের শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন উসমান প্যাটেল ২১ (১৪) এবং এডসন সিলভা ২৫ (১৪)। মূলত তাদের ইনিংসে ভর করেই ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় কুয়েত।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...