| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে থাকছে না কোচ, সাকিবদের ভরসা এক ভারতীয়ই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ১৩:১০:০৩
এশিয়া কাপে থাকছে না কোচ, সাকিবদের ভরসা এক ভারতীয়ই

তবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর তাদের কাজ চালিয়ে যাবেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরন শ্রীরাম টেকনিক্যাল ডিরেক্টর। ফলে এশিয়া কাপে বাংলাদেশের ভরসা এই ভারতীয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন বলেছেন, ‘‘টি-টোয়েন্টি দলের সঙ্গে এশিয়া কাপে যাবেন না ডোমিঙ্গো। তাঁকে শুধু টেস্ট ও এক দিনের দলের দিকে নজর দিতে বলা হয়েছে। আমাদের টি-টোয়েন্টি দলের কোনও প্রধান কোচ নেই।’’

প্রধান কোচ না থাকলেও তাতে খুব বেশি সমস্যা হবে না বলে জানিয়েছেন পাপন। তিনি বলেছেন, ‘‘প্রধান কোচ না থাকলেও ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ রয়েছে। অধিনায়ক রয়েছে। টেকনিক্যাল ডিরেক্টর রয়েছে। সবাই মিলে পরিকল্পনা করে আমরা এগোব।’’

২০১৯ সালের অগস্ট মাসে বাংলাদেশের প্রধান কোচ করা হয়েছিল ডোমিঙ্গোকে। প্রথমে তাঁর সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছিল। পরে তাঁর চুক্তি বাড়িয়ে ২০২৩ সালে নভেম্বর মাস পর্যন্ত করা হয়েছে।

বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পেয়ে শাকিব জানিয়েছেন, বিশেষ আশা করছেন না তিনি। টি-টোয়েন্টিতে তাঁরা এখনও শিশু। এক পা, দু’পা করে সামনের দিকে এগোবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই পাখির চোখ করছেন তাঁরা। কিন্তু এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের প্রধান কোচকেই সরিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...