| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাকিবকে নিয়ে অদ্ভুদ মন্তব্য ওয়াটসনের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ২১:৫২:৩৭
সাকিবকে নিয়ে অদ্ভুদ মন্তব্য ওয়াটসনের

কিছুদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গত জিম্বাবুয়ে সফরে নেতৃত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নুরুল হাসান সোহানকে নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

তবে সোহানের ইনজুরির কারণে আবার নেতৃত্ব বদল করে বিসিবি। এশিয়া কাপকে সামনে রেখে অধিনায়কত্ব পেলেন সাকিব। সাকিবের নেতৃত্বে ওয়াটসন খুবই খুশি।

তিনি আরও বলেন, 'সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পেয়েছে, এটা তাদের (বাংলাদেশ) দলগতভাবে আরও সুসংঘটিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে সে আগেও নেতৃত্ব দিয়েছে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।'

'চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দারুণ। তার একটি বিষয় প্রমাণ করারও আছে। যখন কোনো ক্রিকেটারের নিজেকে প্রমাণের ক্ষেত্র থাকে এবং ভালো করার ক্ষুধা থাকে তখন তারা দাপুটে ক্রিকেট খেলতে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে তাহলে আমি খুবই অবাক হবো।'

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে নিজেকে রাঙিয়ে চলেছেন সাকিব। যা দেখে বরাবরই মুগ্ধ হন ওয়াটসন।

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার আরও বলেন, '৩০ এর উপরে তার গড়, তিন ফরম্যাটেই তার গড় ৩০ এর মাঝে। ১৫ বছর ধরে সবগুলো ফরম্যাটে এই গড় নিয়ে ব্যাটিং করা দারুণ কিছু।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...