‘আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে’
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১৩:২৫:০৫
তবে এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দলে কিছু পরিবর্তন এসেছে। খেলোয়াড়দের পাশাপাশি বদলেছে কোচিং স্টাফও। টি-টোয়েন্টি পরামর্শক শ্রীধরন শ্রীরাম আবার দলে যোগ দিয়েছেন। একজন নতুন কোচিং স্টাফ রাতারাতি দলের অবস্থা পরিবর্তন করতে পারে না। তাই ক্রিকেটারদের এগিয়ে আসতে বলেছেন সাকিব।
মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমাদেরকে প্রত্যেককে আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আমরা ফোর-ফাইভের স্টুডেন্ট না যে আমাদের শিখিয়ে দিতে হবে। ওই জায়গায় আমরা আসলে নেই। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”
