| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ: পাকিস্তানের কাঁটা সেই একজনই, বাবরদের সতর্ক করছেন পাক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১২:২০:২১
এশিয়া কাপ: পাকিস্তানের কাঁটা সেই একজনই, বাবরদের সতর্ক করছেন পাক ক্রিকেটার

পাকিস্তানের টেস্ট দলের নিয়মিত সদস্য ইয়াসির একটি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ‘‘আমি বাবরদের বলব কোহলীকে হাল্কা ভাবে না নিতে। হতে পারে অনেক দিন ধরে ও রান পাচ্ছে না। কিন্তু কোহলী বিশ্বমানের ক্রিকেটার। তাই যে কোনও দিন ও রানে ফিরতে পারে।’’

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোহলীর রেকর্ড খুব ভাল। বাবরদের বিরুদ্ধে সাত ইনিংসে ৭৭.৭৫ গড়ে ৩১১ রান করেছেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে এক মাত্র কোহলীরই টি-টোয়েন্টিতে ৩০০-র বেশি রান রয়েছে। এই রানের খরার মধ্যেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। যদিও তাতে লজ্জার হার বাঁচাতে পারেনি ভারত।

এশিয়া কাপের আগে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ভারত। চোটের কারণে ছিটকে গিয়েছেন পাকিস্তানের বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ওভারে রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে আউট করে ভারতকে বড় ধাক্কা দিয়েছিলেন তিনি। পরে কোহলীর উইকেটও নিয়েছিলেন শাহিন। তিনি না থাকায় আত্মবিশ্বাস খানিকটা বাড়বে ভারতীয় ব্যাটারদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...