| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘আমি কোচ হলে রোনালদোকে খেলাতামই না’: রুনি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১২:১৪:৫৯
‘আমি কোচ হলে রোনালদোকে খেলাতামই না’: রুনি

ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোর পরের ম্যাচে আরও বড় ব্যবধানে হেরেছে, ৪-০। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েন রুনি রোনালদোকে দল থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন।

কেন রোনালদোকে দল ছাড়তে বললেন রুনি? কারণ তিনি চান নতুন কোচ এরিক টেন হাগ দলে আরও প্রাণশক্তি যোগান। এই প্রক্রিয়ায় রোনালদোকে দল থেকে বের করে দিতে হবে কিনা তাতে কিছু যায় আসে না।

মেজর লিগ সকার দল ডিসি ইউনাইটেডের বর্তমান কোচ রুনি বলেছেন যে তার প্রাক্তন সতীর্থ রোনালদো এখনও দলে জায়গা নেওয়ার মতো উপযুক্ত নন। ব্রেন্টফোর্ডের বিপক্ষে তার খেলায় তা স্পষ্ট হয়েছিল। যখন তারা ৪-০ হারে, ইউনাইটেড ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো লিগ টেবিলের নীচে নেমে যায়।

দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুনি বলেন, ‘আমি কোচ হলে রোনালদোকে খেলাতামই না। মার্কাস র‍্যাশফোর্ডকেও একাদশে রাখতাম না। আমি যদি টেন হ্যাগের জায়গায় থাকতাম, তাহলে আমার প্রধান চিন্তা থাকত কী করে আমি মাঠে আরও বেশি প্রাণশক্তি যোগ করতে পারি।’

তিনি আরো বলেন, ‘ইউনাইটেড একটা সেন্টার ফরোয়ার্ডও কিনতে পারেনি এই দলবদল মৌসুমে। যার মানে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তারা রোনালদোর ওপর অনেক বেশি নির্ভর করেছে। সে ভালোভাবে অনুশীলন করেনি এর পরও।’

রোনালদোকে একাদশ থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে রুনি বলেন, ‘তাকে দেখে মনে হচ্ছিল, ম্যাচের জন্য ফিট হতে তার আরো অনেক সময় লাগবে। টেন হ্যাগের দলের প্রাণশক্তি প্রয়োজন। সেটা করতে হলে রোনালদোকেও বসাতে হতে পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...