| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ খেলা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১০:৫৯:২৪
শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ খেলা

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফিন অ্যালেনের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে বাকি পরিচিত ব্যাটসম্যানরা দায়িত্ব নিলে জয়ের পথ সুগম হয়। গাপটিল ৫৭, কনওয়ে ৫৬, ল্যাথাম ৬৯ ও মিচেল ৬৩ রানের ইনিংস খেলেন।

শেষ পর্যন্ত জিমি নিশাম নেমে মাত্র ১১ বলে ৩৪ রান করে দলকে জেতান। ম্যাচ সেরার পুরস্কার পান ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম। দলের স্পিনার মিচেল স্যান্টনার ৫১ রানে ৪ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।

এর আগে ক্যারিবীয়দের হয়ে সেঞ্চুরি হাঁকান মায়ার্স। তার ব্যাট থেকে আসে ১১০ বলে ১০৫ রান। আরেক ওপেনার হোপ ৫১ রান করতে খেলেন ১০০টি বল। অধিনায়ক পুরান মাত্র ৫৫ বলে করেন ৯১ রান। শেষ দিকে আলজারি জোসেফ ৬ বলে ২০ রান নিয়ে দলকে তিনশ পার করান।

ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ দিয়ে চলতি বিশ্বকাপ সুপার লিগ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। হার দিয়ে শেষ করা এই পর্ব ক্যারিবিয়ানদের জন্য ছিল এক বিভীষিকাময় পথচলা। ২৪ ম্যাচে তাদের জয় মোটে ৯টি। এরফলে ৯০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে তারা।

তাদের নিচে থাকা ছয় দলের মধ্যে পাঁচ দলের সামনেই রয়েছে ৯০ এর বেশি পয়েন্ট পাওয়ার সুযোগ। সুপার লিগ থেকে শীর্ষ আট দল পাবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। তাই সরাসরি বিশ্বকাপ খেলতে এখন অন্য দলগুলোর উপর চোখ রাখতে হবে ক্যারিবিয়ায়নদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...