| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্পেশাল দিনে লেওয়ানডস্কির জোড়া গোল, দেখনিন খেলার ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১০:৪১:৪৫
স্পেশাল দিনে লেওয়ানডস্কির জোড়া গোল, দেখনিন খেলার ফলাফল

রবার্ট লেভান্ডোস্কি এরই মধ্যে বার্সেলোনার জার্সি গায়ে প্রথম গোল দেখেছেন। তবে স্পেনের লা লিগায় গোলের খাতা খোলেননি। আর সেটা করতেই নিজের জন্মদিন বেছে নিলেন সাবেক পোলিশ বায়ার্ন মিউনিখ তারকা।রবিবার ছিল লেওয়ানডস্কি এর ৩৪ তম জন্মদিন। লেভানডভস্কি তার জন্মদিনে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোল করে বর্তমান লা লিগায় বার্সেলোনাকে ৪-১ গোলে জয় এনে দেন। খেলায় এক গোলে জোড়া অ্যাসিস্ট করেন আনসু ফাতি।

জাভি হার্নান্দেজের লোকেরা রায়ো ভায়োকানোর বিপক্ষে তাদের লিগ ওপেনারের বেদনাদায়ক স্মৃতি নিয়ে সোসিয়েদাদের মাঠে নেমেছিল। কিন্তু ঘুরে দাঁড়াতে সময় লেগেছে মাত্র ৪৬ সেকেন্ড, লেভানডোস্কির গোলে এগিয়ে ছিল বার্সেলোনা।

তবে এই লিড মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয়। খেলার ষষ্ঠ মিনিটে আলেকজান্ডার আইজ্যাকের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্লাউগ্রানারা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের চিত্র ভোজবাজির মতো বদলে দেন ফাতি। বাকি তিন গোলের তিনটিতেই ছিল তার সরাসরি অবদান। ম্যাচের ৬৬ মিনিটে ফাতির অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন ওসুমানে দেম্বেলে।

দুই মিনিট পর আবার ফাতির জাদু। এবার বার্থডে বয় লেওয়ানডস্কিকে দিয়ে গোল করান বার্সার এই বিস্ময় বালক। এখানেই শেষ নয়। ম্যাচের ৭৯ মিনিটে ফাতি নিজেই গোল করে হালিপূরণ করেন।

দ্বিতীয় ম্যাচে এসে পাওয়া প্রথম জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। দুই ম্যাচের দুইটিই জিতে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...