| ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

সকল জল্পনা কল্পনা শেষে ইংল্যান্ডের বিখ্যাত ‘পাওয়ার হিটিং’ কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২২ ১০:১৩:২০
সকল জল্পনা কল্পনা শেষে ইংল্যান্ডের বিখ্যাত ‘পাওয়ার হিটিং’ কোচ নিয়োগ দিচ্ছে বিসিবি

এর পর পাকিস্তানের বিপক্ষে হোম জয়, আফগানিস্তানের বিপক্ষে ১-১ সিরিজ ড্র, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ সিরিজ হার এবং অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হার। সেজন্য সম্পূর্ণ নতুন টি-টোয়েন্টি দল তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শুরুটা একটা দীর্ঘ সময় আসছে। মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় এরই মধ্যে দলের অধিনায়ক হয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও, দলের নিয়মিত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে সরিয়ে শ্রীরামকে টি-টোয়েন্টির জন্য নিয়োগ করে বোর্ড সেদিকে বড় পদক্ষেপ নিয়েছে।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন টি-টোয়েন্টির জন্য একজন পাওয়ার হিটিং কোচও নিয়োগ দিতে চায় বিসিবি। যদিও বর্তমানে সে দায়িত্ব জেমি সিডন্স নিলেও আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একজন পাওয়ার হিটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি।

আর বিসিবির সেই তালিকায় রয়েছেন ইংল্যান্ডের জুলিয়ান উড। আগেও বাংলাদেশে এসে কাজ করেছেন তিনি। সবশেষ বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন জুলিয়ান উড। টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হেটিং কোচ হিসাবে অনেক সুনাম রয়েছে তার।

তার অধীনে পাওয়ার হিটিংয়ের দীক্ষা নিয়েছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, কার্লোস ব্রাথওয়েট, স্যাম বিলিংস, পৃথ্বী শ’র মতো ক্রিকেটাররা। তাই বিসিবির প্রথম পছন্দের তালিকায় রয়েছেন তিনি। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন সময় সংবাদকে এক সাক্ষাৎকারে বিসিবির প্রস্তাব কথা স্বীকার করেছেন উড।

সময় সংবাদে এক সাক্ষাৎকারে জুলিয়ান উড বলেন, “আমার সঙ্গে বিসিবি যোগাযোগ করেছে। টি-টোয়েন্টির জন্য তারা পাওয়ার হিটিং কোচ খুঁজছে। এশিয়া কাপের পরই হয়তো একটা সিদ্ধান্ত আসবে। তারা মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাকে চাইছে। দেখা যাক কী হয়।”

ক্রিকেটার হিসাবে তার সুনাম না থাকলেও পাওয়ার হিটিং কোচ হিসাবে অনেক সুনাম রয়েছে তার। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে কাজ করেছেন তিনি। বিপিএলে সিলেট সিক্সার্সে কাজ করেছেন তিনি। যেখানে তার দীক্ষা নিয়েই বর্তমানে ভালো ব্যাটিং করছেন এনামুল হক বিজয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

আইপিএলের প্লে-অফ নিশ্চিত, কবে কোন দলের ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর প্লে-অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। রোববার (২৪ ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে ব্রাজিল!

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই আলোচনার ঝড় উঠেছে এক চমকপ্রদ পূর্বাভাস ঘিরে। ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...