| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘ভারত যে রান ২৫ ওভারে তুলেছে, পাকিস্তানের ৫০ ওভার লাগত’ প্রাক্তন পাক স্পিনার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ২১:৪৫:৫৫
‘ভারত যে রান ২৫ ওভারে তুলেছে, পাকিস্তানের ৫০ ওভার লাগত’ প্রাক্তন পাক স্পিনার

জিম্বাবুয়েকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। ৩৯ ওভারে ১৬১ রানে শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। সেই রান তাড়া করতে নেমে ভারত প্রথমেই হারায় লোকেশ রাহুলকে। এর পর জয়ের রান তুলতে গিয়ে পাঁচ উইকেট হারাতে হয় ভারতকে। সেই নিয়ে পাকিস্তানের সমর্থকদের ব্যঙ্গ ভাল ভাবে নেননি কানেরিয়া। তিনি বলেন, ‘‘পাকিস্তানের অনেক সমর্থক ভারতের পাঁচ উইকেট হারানো নিয়ে বলছে। কিন্তু ভারত যে ভাবে ২৫ ওভারের মধ্যে খেলা শেষ করল সেটাও দেখতে হবে। এমন পরিস্থিতি পাকিস্তান থাকলে হয়তো ওই রান তুলতে ৫০ ওভার নিয়ে নিত।’’

এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলতে পারবেন না শাহিন আফ্রিদি। চোট রয়েছে তাঁর। সেই কারণেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলেছেন কানেরিয়া। তিনি বলেন, ‘‘আফ্রিদির ছিটকে যাওয়ার জন্য পিসিবি দায়ী। আমি অনেক দিন ধরে বলে আসছি যে ও ভেঙে পড়বে। বড় প্রতিযোগিতার আগেই সেটা হল। শ্রীলঙ্কার মতো সিরিজে আফ্রিদিকে খেলানোর কোনও মানে নেই। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ওকে এত বেশি ম্যাচ খেলানো কখনও উচিত নয়।’’

২৭ অগস্ট থেকে শুরু এশিয়া কাপ। পাকিস্তানের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে। ২৮ অগস্ট হবে সেই ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...