| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লিটন ১৩৯৬, বাবর ১৪০৬

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ২১:৩৫:৩৫
লিটন ১৩৯৬, বাবর ১৪০৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ৯১ রান করে লিটনকে টপকেছেন পাকিস্তানি তারকা। তিন ফরম্যাটে এ বছর তার রান এক হাজার ৪০৬। এক হাজার ৩৯৬ রান নিয়ে বাবরের খুব কাছেই রয়েছেন লিটন। এ তালিকায় পরের স্থানগুলোতে আছেন জনি বেয়ারস্টা, রিশভ পন্ত, ভ্রিত্তিয়া আরভিন, ড্যারিল মিচেল, জো রুট ও সিকান্দার রাজা। তিন ফরম্যাটে বেয়ারস্টার ১২৯৫, পন্তের ১১০৩, ভ্রিত্তিয়া আরভিনের ১০৫২, ড্যারিল মিচেলের ১০৪১, জো রুটের ১০৩৯ ও সিকান্দার রাজার ১০১৬ রান রয়েছে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাবর ৯১ রানের ইনিংসটি খেলেন ১২৫ বলে। যেখানে ৭টি চার ও ২টি ছয়ের মার ছিল। ৯১ রানে আউট হওয়ায় তিনি ঢুকে গেলেন অনাঙ্খিত এক রেকর্ডে। পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যৌথভাবে সবচেয়ে বেশি নার্ভাস নাইন্টিজে আউটের রেকর্ডে সৈয়দ আনোয়ারের পাশে বসেছেন তিনি। বাবর আজম ও আনেয়ার; ওয়ানডেতে দুজনেই ৪ বার করে নার্ভাস নাইন্টিজে আউট হয়েছেন। এ ছাড়া শোয়েব মালিক ও ইজাজ আহমেদ ৩ বার করে নাভার্স নাইন্টিজে আউট হন।

বাবরের ৯১ রানের ইনিংস সত্ত্বেও পাকিস্তান অলআউট হয়েছে ২০৬ রানে। বাবর ছাড়া আর কেউই অর্ধশতকের কোটা পার হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন মোহাম্মদ নেওয়াজ। বাকিদের মধ্যে ফখর জামান ২৬ ও সালমান আগা ২৪ রান করেন। ওয়ানডে অভিষেক রাঙাতে পারেননি ওপেনার আবদুল্লাহ শফিক। ডাচদের হয়ে তিন উইকেট নেন বাস ডি লিট। দুই উইকেট পান কিংমা। একটি করে উইকেট নেন আরিয়ান দত্ত, শারিজ আহমেদ ও ভ্যান বিক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...