| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেদারল্যান্ডসের বিপক্ষে স্বল্প রানেই গুটিয়ে গেলো পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ২০:০৫:৫৪
নেদারল্যান্ডসের বিপক্ষে স্বল্প রানেই গুটিয়ে গেলো পাকিস্তান

নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ আগেই জিতে নেওয়া বাবর আজম হয়তো শেষ ম্যাচে ব্যাটিং নিতে চলেছেন। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতা ছাড়াও স্বাগতিক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাট খুব একটা কাজে লাগাতে পারেনি পাকিস্তানিরা।

টেস্ট ম্যাচে অল্প দিনে নিজের সামর্থ্য প্রমাণ করা আব্দুল্লাহ শফিকের রঙিন পোশাকে আজ অভিষেক ম্যাচ ছিল। তবে অভিষেকটা রাঙাতে পারেননি এই পাকিস্তানি ওপেনার। মাত্র ২ রান করে বিবিয়ান কিগমার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শফিক। তবে শুরুর ধাক্কা সামলে নিয়ে পাকিস্তান দলপতি বাবর আজম প্রথমে ফখর জামান এবং পরে আগা সালমানের সাথে দুটি ভালো জুটি করেন। ফখর জামান সাজঘরে ফিরেছেন ৪৩ বলে ২৬ রান করে আর আগা সালমানের ব্যাট থেকে এসেছে ৪২ বলে ২৪ রান। বলের সাথে তুলনা করলে দুইটি ইনিংসকে মন্থর গতির বলা যায়।যার ফলে ১০০ রান পেরোতেই প্রায় ২৮ ওভার খরচ করতে হয় পাকিস্তানের।

১০৪ রানে আগা সালমান আউট হওয়ার পর দলকে সম্মানজনক স্কোর এনে দিতে বাকি ব্যাটসম্যানদের দ্রুত রান তোলার দরকার ছিল। তবে ডাচ বলার দের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাত খুলতে পারেনি বাকি কোন ব্যাটসম্যানই। যার ফলে অলআউট হওয়ার আগে তে ধুঁকতে ধুঁকতে পাকিস্তান কোনরকম ২০০ ছাড়ায়।

রান করা অনেকটা অভ্যাসে পরিণত করা বাবার আজমের ব্যাট হেসেছে আজকের ম্যাচেও। কিছুটা ধীর গতিতে শুরু করলেও সময়ের সাথে সাথে বাড়িয়েছেন ইনিংসের গতি। সেঞ্চুরি থেকে মাত্র নয় রান দূরে থাকতে আউট হন এ পাকিস্তানি সুপার স্টার। ১২৫ বলে করা বাবরের ৯১ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার দুই ছক্কায়। শেষ দিকে দ্রুত উইকেট হারানো পাকিস্তান ২০০ পার করতে পেরেছে মোহাম্মদ নাওয়াজের ৩৫ বলে ২৭ রানের ইনিংসের উপর ভর করে।ডাচদের হয়ে ৫০ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন পেসার বাস দে লিডে।আরেক পেসার বিবিয়ান কিগমার শিকার দুই উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...