| ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ব্রাজিল-কলম্বিয়ার উত্তেজনাময় ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১৬:৫৬:২৬
শেষ হলো ব্রাজিল-কলম্বিয়ার উত্তেজনাময় ম্যাচ, দেখেনিন ফলাফল

কোস্টারিকার ন্যাশনাল স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দেখা যায় ব্রাজিলের শক্তি। দশম মিনিটে একবার প্রতিপক্ষের জালে বল পাঠায় তারা। তবে, মাঠের কর্মকর্তারা বলটি গোলের আগেই অফ লাইন অতিক্রম করেছে বলে গোলটি নাকচ করে দেন।

তবে ব্রাজিলের মেয়েদের বেশিক্ষণ দমিয়ে রাখতে পারেনি কলম্বিয়া। ২৬তম মিনিটে পেনাল্টি থেকে খেলার একমাত্র গোলটি করেন তারসিয়েনে লিমা। স্পট থেকে তার অত্যাশ্চর্য ফিনিশিং দেড় সেঞ্চুরির পর তাদের অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে।

২০০২, ২০০৪ এবং ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলের নারী যুব দল। যার মধ্যে ২০০৬ সালে এই টুর্নামেন্টে তাদের সেরা ফল এসেছিল, রাশিয়ায় অনুষ্ঠিত সেবারের আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল তারা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ মিশন। স্পেনের বিপক্ষে সেই ম্যাচে গোলশূন্য ড্রয়ের পরের দুই ম্যাচে অবশ্য বড় জয় পেয়েছিল সেলেসাওরা। অস্ট্রেলিয়াকে ২-০ এবং স্বাগতিক কোস্টারিকাকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে তারা।

গ্রুপ ‘এ’তে ৩ ম্যাচ থেকে স্পেনের সমান ৭ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানারআপ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে ব্রাজিল। এদিকে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলের গ্রুপসঙ্গী স্পেনও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...