| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নারের নতুন দাবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১৬:৫০:১০
ওয়ার্নারের নতুন দাবি

অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানিয়েছে, এই পরিস্থিতি তার জীবনের জন্য স্থায়ী হয়েছিল। কিছু দিন আগে, নিউজ কর্প অস্ট্রেলিয়া জানিয়েছে যে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিগ ব্যাশ দলের স্বার্থের কারণে ওয়ার্নারের অধিনায়কত্বকে আজীবন নিষিদ্ধ করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে যাচ্ছে। বেশ কিছু দিন পেরিয়ে গেলেও কোন খবর নেই। তবে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে সিএর সঙ্গে আলোচনায় আগ্রহী ওয়ার্নার।

এ প্রসঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি এই ওপেনার বলেন, ‘আগেও অফ দ্য রেকর্ড অনেকবার বলেছি, আমার সঙ্গে আলোচনায় আসার, তাদের দুয়ার খুলে দেওয়ার ব্যাপারটি বোর্ডের ওপর। এরপরই আসলে এ ব্যাপারে খোলাখুলি একটা আলোচনা হতে পারে।’

‘২০১৮ সালে যখন ওই শাস্তি দেওয়া হয়েছিল, এরপর বোর্ডে পরিবর্তন এসেছে। তাদের সঙ্গে আলোচনা করে যদি বুঝতে পারি, এখন আমাদের অবস্থান আসলে কোথায়, তাহলে ব্যাপারটি ভালোই হবে।’

ওপেনার হিসেবে বিশ্ব ক্রিকেটে বাজিমাৎ করলেও অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে ১২ ম্যাচের বেশি নেতৃত্ব দেয়ার সুযোগ হয়নি ওয়ার্নারের। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বেশ কয়েকটি মৌসুমে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। কোনো পদে না থাকলেও নিজেকে দলের একজন নেতা হিসেবেই ভাবেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘আমার অভিজ্ঞতা আছে, কোনো পদে না থাকলেও আমি দলের একজন নেতা। আমার ভাবনাও অমনই। তরুণেরা যদি আমার কাছে কিছু শিখতে চান, তাহলে আমার কাছে সব সময়ই ফোন থাকে, তাঁদের কাছে আমার নম্বর আছে। অনুশীলনের সময়ও আমার সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।’

এদিকে ওয়ার্নারের নেতৃত্বের আজীবন নিষেধাজ্ঞা তুলে না নেয়ার কোনো কারণ দেখছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘(তার নেতৃত্ব দিতে না পারার) কোনো কারণ দেখি না আমি। তিনি দুর্দান্ত একজন নেতা। আশা করি...(নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে)।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...