| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে গুজবকে মিথ্যা প্রমাণ করে ৯ বছর পর ফিরছেন ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১২:১৭:২৯
অবশেষে গুজবকে মিথ্যা প্রমাণ করে ৯ বছর পর ফিরছেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম গত মাসে একই ধরনের খবর প্রকাশ করেছে। তবে সেই গুজবকে মিথ্যা প্রমাণ করে দীর্ঘ ৯ বছর পর বিগ ব্যাশে ফিরে আসেন ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আগামী দুই মৌসুমের জন্য সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। এই বাঁহাতি শেষবার ২০১৩ সালে সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছিলেন। তবে এ বছর দলের হয়ে সব ম্যাচে খেলছেন না তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনি টেস্টের পর ওয়ার্নার পাঁচটি ম্যাচ খেলবেন। এর পরে, তিনি অস্ট্রেলিয়ান দলের সাথে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবার ভারত সফর করবেন। আগামী মৌসুমে তিনি কয়টি ম্যাচ খেলবেন তা এখনো জানা যায়নি।

প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে তিন লাখ চল্লিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২ কোটি টাকায় থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওয়ার্নার। এই অর্থের একটি অংশ পরিশোধ করবে ফ্র্যাঞ্চাইজি, আর বাকিটা দেবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এখন পর্যন্ত বিগ ব্যাশের মাত্র তিন আসরে খেলেছেন ওয়ার্নার। ২০১১ ও ২০১২ সালের আসরে তিনি ছিলেন সিডনি থান্ডার দলে। নিজের প্রথম আসরেই ৫১ বলে ১০২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন ওয়ার্নার। পরে ২০১৩ সালের আসরে তিনি চলে যান সিডনি সিক্সার্সে।

ওয়ার্নার ছাড়াও বিগ ব্যাশে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ট্রাভিস হেড ও মার্নার লাবুশেন। তবে স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা বিগ ব্যাশে খেলার বদলে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দুই সিরিজের মাঝের সময়টা বিশ্রাম করার জন্য বেছে নিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...