| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তাসকিনকে একাদশে চাইছে না সমর্থকরা, জরিপে উঠে এসেছে বিস্ময়কর সব তথ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১১:১৬:৩০
তাসকিনকে একাদশে চাইছে না সমর্থকরা, জরিপে উঠে এসেছে বিস্ময়কর সব তথ্য

এই জরিপের মতে, শতকরা ৭০ ভাগ সমর্থকই তাসকিনকে এশিয়া কাপের একাদশে দেখতে চান না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ে অন্যতম অবদান ছিল তাসকিনের। এছাড়াও বেশ কিছু সময় ধরে টেস্টের দুর্দান্ত বল করছেন এই ক্রিকেটার। একাধারে দৈনিক ৩০-৩৫ ওভারের মতো বল করেছেন তাসকিন।

যা বাংলাদেশী কোনো পেস বোলারের কল্পনারও অতীত ছিল। তাসকিনের দেখাদেখি অন্যান্য পেস বোলাররাও নিজেদের ফিটনেস সম্পর্কে সচেতন হয়ে। ফলে এখন লম্বা সময় ধরে অন্যান্য বোলাররাও বল করতে সক্ষম। তবে তাসকিনের এইসব বীরগাথা ওয়ানডে এবং টেস্টের। টি-টোয়েন্টিতে এখনো নিজের সামর্থের পুরোটা দেখাতে পারেননি এই ক্রিকেটার। তাই হয়তো সামনে এশিয়া কাপে সাধারণ সমর্থকেরা তাসকিনকে বোলিং আক্রমণে দেখতে চাচ্ছেন না।

তাসকিনের জায়গায় সদ্য দলে ফেরা হাসান মাহমুদকে একাদশে দেখতে চান সমর্থকেরা। ব্যাপারটি কিছুটা চমকপ্রদ, হাসান মাহমুদ এর এশিয়া কাপের স্কোয়াডে থাকাটাই যেখানে কিছুটা চমক ছিল সেখানে দর্শকরা এখন হাসান মাহমুদকেই তাসকিনের জায়গায় চাচ্ছেন। এছাড়াও দর্শকদের একটি বড় অংশ মুস্তাফিজকেও সাইড বেঞ্চে বসিয়ে রাখার পক্ষে মত দিয়েছেন। অনেকের মতেই মুস্তাফিজ নিজের সেরা সময় পিছনে ফেলে এসেছেন ফলে এখন তাকে কোনোভাবেই দলের অটো চয়েস মনে করার কোনো সুযোগ নেই।

কথাগুলো খুব একটা ভুল অবশ্য নয়। সাম্প্রতিক বেশ কিছু সময় ধরেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না মুস্তাফিজ। ফলে এশিয়া কাপে উইকেট এবং কন্ডিশন বিবেচনায় হয়তো মুস্তাফিজকেও বসিয়ে রাখতে পারে ম্যানেজমেন্ট। জরিপের তথ্য অনুযায়ী দেশের অন্যতম সেরা দুই পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের পক্ষে কথা বলছেন না সাধারণ জনগণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...