| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অদ্ভুদভাবে শেষ হলো বাংলাদেশ-উইন্ডিজ ‘এ’ দলের সিরিজ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ০৯:৩৬:৪৬
অদ্ভুদভাবে শেষ হলো বাংলাদেশ-উইন্ডিজ ‘এ’ দলের সিরিজ, দেখেনিন ফলাফল

শনিবার সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৮ রান করে স্বাগতিকরা। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করে। পরে বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি, খেলা ও সিরিজ ঠিক করা যায়নি।

টসে জিতে ব্যাট করতে যাওয়া ক্যারিবিয়ান 'এ' দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন টেডি বিশপ। তরুণ বাঁ ওপেনার তেজনারায়ণ চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভসের ৩৬ রানের ইনিংস। সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ‘এ’ দলের কাছে ২৩৯ রানের টার্গেট রয়েছে।

বল হাতে ১০ ওভারে ৫০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা। বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী ৪৩ রানে নেন দুইটি উইকেট। এছাড়া মুকিদুল ইসলাম মুগ্ধ ও রাকিবুল হাসানের শিকার একটি করে উইকেট।

পরে রান তাড়া করতে নেমে মাত্র ৩ রানে আউট হয়ে যান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাইম শেখ। সাইফ হাসানের ব্যাট থেকে আসে ২ রান। মাত্র ৭ রানে দুই উইকেট হারানোর পর মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার মিলে গড়ে ৫১ রানের তৃতীয় উইকেট জুটি। মিঠুন ২০ রানে ফিরলে জুটি ভেঙে যায়।

শাহাদাত হোসেন দীপুকে সঙ্গে নিয়ে পরের যাত্রায় মন দেন সৌম্য। কিন্তু বৃষ্টির বাগড়ায় ১৫.৪ ওভারে বন্ধ হয়ে যায় খেলা। তখন ৪২ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন প্রথম দুই ম্যাচে হতাশ করা সৌম্য। ম্যাচে আর মাত্র ৪.২ ওভার খেলা হলেই বৃষ্টি আইনে ফল বের হয়ে যেতো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...