‘২-১ দিনে পরিবর্তন হবে ভাবলে আমরা বোকার রাজ্যে আছি’ : সাকিব
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এখনো উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স করতে পারেনি। সাম্প্রতিক পারফরম্যান্স আরও খারাপ হয়েছে। গত দুই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজও হেরেছে বাংলাদেশ।
আর কয়েকদিন পর সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে এশিয়া কাপ খেলতে যাচ্ছেন সাকিব। অবশ্য বিশ্বের সেরা এই অলরাউন্ডার বাংলাদেশ দলের পারফরম্যান্স পাল্টে দেবেন- এমনটাই প্রত্যাশা অগণিত ভক্তের। তবে সাকিব এটাও মনে করিয়ে দিয়েছিলেন যে ২-১ দিনে সবকিছু বদলে যাবে না।
তিনি বলেন, 'দেখুন, আমার কাছে কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে যেয়ে যেন ভালো কিছু করতে পারি। প্রস্তুতি হিসেবে এগুলো। যদি আমি মনে করি এখনই একদিন-দুইদিনে কিছু পরিবর্তন করে ফেলব বা অন্য কেউ এসে পরিবর্তন করে দিতে পারবে।'
'তাহলে আমরা বোকার রাজ্যে বাস করছি। আমাদের যদি বাস্তবিক চিন্তা আপনি করেন আশা করি আমরা যখন বিশ্বকাপ খেলব, একটা উন্নতি যদি দেখতে পারেন ওইটাই আসলে আমাদের.. (প্রাপ্তি)।'
এশিয়া কাপে নিজেদের গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্ব টপকাতে পারলেই সুপার ফোরে উঠবে সাকিবের দল। আসন্ন এশিয়া কাপে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন সাকিব।
বিশ্বসেরা এই অলরাউন্ডার আরও বলেন, 'দেশকে প্রতিনিধিত্ব করতে পারা তো সবসময় অনেক গর্বের বিষয়। আমি খুবই আনন্দিত, রোমাঞ্চিত এবং নতুন চ্যালেঞ্জের জন্য আমি মনে করি প্রস্তুত।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
