চরম দুঃসংবাদ: দেশের অন্যতম সেরা পেসার আবারো ইনজুরিতে, অনিশ্চিত এশিয়া কাপ
ইনজুরির কারণে এক বছরের বেশি সময় ধরে মাঠের বাইরে রয়েছেন হাসান মাহমুদ। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে চোট কাটিয়ে ফিরেছেন তিনি। বল হাতে জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন হাসান মাহমুদ।
কিন্তু আজও অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন তিনি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, “হাসান গোড়ালিতে ব্যথা পেয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রেখেছি। এখনো নিশ্চিত না ইনজুরির মাত্রাটা কেমন। একটু পরে বোঝা যাবে”।
,”আপাতত হাসান অনুশীলন করতে পারবে না। তাকে বিশ্রামে রাখা হবে। আমরা এক্স-রে’র জন্য পাঠাচ্ছি। আগামীকাল যে ম্যাচ সিনারিও অনুশীলন আছে সেটিও খেলতে পারবে না সে। এক্স-রে’র পর বোঝা যাবে যে তার চোট কতোটা মারাত্মক”।
