| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘আগামীতে শুধু হাতে গোণা কয়েকটি দেশ টেস্ট খেলবে’: স্মিথ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২০ ১০:৩৮:১৫
‘আগামীতে শুধু হাতে গোণা কয়েকটি দেশ টেস্ট খেলবে’: স্মিথ

এই আলোচনায় যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবং দেশের নতুন টি-টোয়েন্টি লিগের কমিশনার গ্রায়েম স্মিথ। তার মতে, আগামী দিনে টেস্ট খেলা দেশের সংখ্যা বাড়তে না গিয়ে কমবে। তবে টেস্ট ক্রিকেট থেকে সরে আসবে না তার দেশ।

কিছু দিন আগে, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার রবি শাস্ত্রী বলেছিলেন যে টেস্ট ফরম্যাটটিকে দুটি ভাগে ভাগ করা উচিত এবং শীর্ষ ছয় দলের সাথে একটি আলাদা লিগ করা উচিত। লিগ নিয়ে বেশি কথা বলেননি স্মিথ। তবে তিনি বিশ্বাস করেন, দলগুলো টেস্টে আগ্রহ হারাবে এবং টি-টোয়েন্টি সিরিজে দাপট বাড়বে।

স্কাই স্পোর্টসে স্মিথ বলেছেন, ‘বর্তমানে শুধুমাত্র বড় ক্রিকেটীয় দেশগুলোই টেস্ট ক্রিকেটে অবদান রাখছে। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির অধীনে ভারতীয় দল টেস্ট ক্রিকেটের দিকে অনেক জোর দিয়েছে। যা সত্যিই দারুণ ছিল। তারা এভাবেই পথটা তৈরি করেছিল।’

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট দেখতে হলে টেস্ট খেলুড়ে দল আর বাড়বে না জানিয়ে স্মিথ আরও বলেন, ‘তবে আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলবো তখন আপনি ১০-১২-১৪টি দল পাবেন না। একসময় হয়তো এ পর্যায়ে টেস্ট খেলা দেশের সংখ্যা পাঁচ-ছয়ে নেমে আসবে।’

আইসিসির নতুন ভবিষ্যত সফরসূচিতেও (এফটিপি) টেস্ট ক্রিকেটকে খুব একটা অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং বিশ্বব্যাপী নানান টি-টোয়েন্টি লিগের জন্য জায়গা রাখার যথাসাধ্য চেষ্টাই করা হয়েছে। যার প্রভাব পড়েছে দক্ষিণ আফ্রিকার ওপরেও। বর্তমান চক্রের চেয়ে ২০২৩-২৭ চক্রে কম টেস্ট খেলবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...