| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৯ ২০:০৮:৫১
‘বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি’

আগামী রোববার ঢাকায় আসছেন শ্রীরাম। যেহেতু রাসেল ডোমিঙ্গো এশিয়া কাপে যাচ্ছেন না, সেহেতু ওই টুর্নামেন্টে জাতীয় দলের মূল ফোকাস থাকবেন শ্রীরাম।

তার মানে শ্রীরামকে বাংলাদেশ দলের প্রধান টি-টোয়েন্টি কোচ হিসেবে বিবেচনা করছে বিসিবি। এশিয়ান কাপের পর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অবস্থান পরিষ্কার না হলেও আগামী বিশ্বকাপ পর্যন্ত শ্রীরাম দলের সঙ্গেই থাকবেন এটা নিশ্চিত।

শ্রীরাম নিজেও ভীষণ খুশি বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে পেরে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ক্রিকেটীয় দিক দিয়ে ২৫ বছর, শীর্ষ পর্যায়ে ৯ বছরের কোচিং অভিজ্ঞতা আমার। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

ভারতীয় এই কোচ মনে করেন, সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের অপার সম্ভাবনা আছেন। এশিয়া কাপ আর বিশ্বকাপ-দুই ইভেন্টে এই দলের সঙ্গে থাকতে পারবেন ভেবে রোমাঞ্চিত তিনি।

শ্রীরাম বলেন, ‘আমার বিশ্বাস, বাংলাদেশে সাদা বলে অপার সম্ভাবনা আছে। এই মেধাবী ক্রিকেটারদের সঙ্গে দুটি বড় ইভেন্টে সম্পৃক্ত হওয়ার কথা ভাবলেই রোমাঞ্চিত বোধ করছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...