| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ছেড়ে এক নতুন ক্লাবে যুক্ত হচ্ছেন ক্যাসেমিরো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৯ ১৭:০৫:৪০
রিয়াল ছেড়ে এক নতুন ক্লাবে যুক্ত হচ্ছেন ক্যাসেমিরো

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন চলছে গত কয়েকদিন ধরে। তবে বিষয়টি এখন আর গুজবের পর্যায়ে নেই।

দলবদল নিয়ে নির্ভরযোগ্য সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো টুইটে জানিয়েছেন, “স্বাস্থ্য পরীক্ষা ও ভিসা প্রক্রিয়াকরণ নিয়ে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। ইউনাইটেড কাসেমিরোকে চার বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে। এর বাইরে আরও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।”

ম্যানচেস্টার ইউনাইটেড বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াল ও কাসেমিরোকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে। ৩০ বছর বয়সী তারকা রিয়ালের কোচ কার্লো আনচেলত্তির সাথে এই প্রস্তাবের বিষয়ে কথা বলেছেন এবং মুগ্ধ হয়েছেন। ক্যাসেমিরো ইউনাইটেড যোগ দিতে চান, যদিও আনচেলত্তি সবসময় তাকে রাখতে চেয়েছিলেন।

এর আগে রিয়ালের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ ও তিনবার লা লিগা জয়ী এই তারকা ইংলিশ লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দ্য গার্ডিয়ান এবং স্প্যানিশ সংবাদমাধ্যম "মার্কা" জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড কাসেমিরোর জন্য রিয়ালকে ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে। এছাড়াও, উভয় পক্ষ এই স্থানান্তরের বিষয়ে সম্মত হলে রিয়াল আরও ১০ মিলিয়ন ইউরো পেতে পারে।

অর্থাৎ, ক্যাসেমিরোর স্থানান্তরের অঙ্ক দাঁড়িয়েছে ৭০ মিলিয়ন ইউরো। দ্য গার্ডিয়ান জানিয়েছে, রিয়াল এই প্রস্তাবে রাজি হতে পারে। মার্কা আগেই জানিয়েছে, কাসেমিরোকে ছাড়া আগামী দিনগুলো নিয়ে ভাবছে রিয়াল।

এদিকে, বেশিরভাগ রিয়াল ভক্ত সান্তিয়াগো বার্নাব্যুতে কাসেমিরোকে দেখতে চায়। এ নিয়ে অনলাইন ভোটের আয়োজন করে মার্কা। ৬৩ শতাংশ ভোট কাসেমিরোকে রিয়ালে দেখার পক্ষে। ৩৭ শতাংশ সমর্থক মনে করেন কামাভিঙ্গা এবং চুয়ামেনি দিয়ে কাসেমিরোর শূন্যতা পূরণ করা যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...