| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্যভাবে: এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখেছেন যিনি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৯ ১৬:৩১:২৪
অবিশ্বাস্যভাবে: এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখেছেন যিনি

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ক্রিকেট খেললেও এশিয়া কাপে ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন সরফরাজ আহমেদ। দলে না থাকা পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ও পরিচিত কন্ডিশনের কারণে বাবরের দল এগিয়ে থাকবে।

স্পোর্টস পাকটিভিকে দেয়া সাক্ষাৎকারে সরফরাজ বলেন, ‘যে কোনো প্রতিযোগিতার সুর ঠিক করে দেয় প্রথম ম্যাচটিই। আমাদের প্রথম খেলা ভারতের সঙ্গে। আমাদের মনোবল এই ম্যাচে অনেক উঁচুতে থাকবে, কারণ সবশেষ যখন আমরা মুখোমুখি হয়েছিলাম, ভারতকে হারিয়েছিলাম এই ভেন্যুতেই।’

‘পাকিস্তান এই কন্ডিশন ও মাঠগুলো সম্পর্কে ভালো জানে। এখানে আমরা পিএসএলের ম্যাচ খেলেছি অনেক, আমাদের হোম সিরিজের অনেক ম্যাচ খেলেছি। হ্যাঁ, ভারতও এখানে আইপিএল খেলেছে বটে। তবে এই কন্ডিশনে আমাদের মতো এতটা অভিজ্ঞতা ওদের নেই।’

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছিলেন শাহীন শাহ আফ্রিদি। লোকেশ রাহুল, রোহিতের সঙ্গে হাফ সেঞ্চুরি করা বিরাট কোহলিকেও আউট করেছিলেন বাঁহাতি এই পেসার। ভারতের বিপক্ষে শাহীন আফ্রিদিকে ফিট পাওয়াটা পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন সরফরাজ।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘শাহিন শাহ আফ্রিদিকে ফিট পাওয়া পাকিস্তানের জন্য হবে গুরুত্বপূর্ণ। ওর বড় ভূমিকা থাকবে। ভারতীয়রা যদিও এখন খুব ভালো ক্রিকেট খেলছে। তবে আমরাও ভালো খেলছি, বিশেষ করে সংক্ষিপ্ত সংস্করণে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...