| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাঞ্জাব কিংসের নতুন কোচ সাবেক ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৯ ১৪:৪২:৫৬
পাঞ্জাব কিংসের নতুন কোচ সাবেক ইংল্যান্ডের কিংবদন্তি খেলোয়াড়

পাঞ্জাবের সঙ্গে কুম্বলের চুক্তির মেয়াদ শেষ হবে চলতি বছরের সেপ্টেম্বরে। তাই আসন্ন আইপিএলে কিংসের ড্রেসিংরুমে দেখা যাবে না এই ভারতীয় কোচকে। ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করার পরিকল্পনা করছে।

কুম্বলের সঙ্গে সম্পর্ক ভাঙার মূল কারণ ছিল তার পারফরম্যান্স। তার অধীনে গত তিন বছরে তারকা সমৃদ্ধ দল গড়লেও ব্যর্থ হয়েছে পাঞ্জাব। এই কিংবদন্তি প্রাক্তন ভারতীয় স্পিনারের উপর ভরসা রাখতে পারে পাঞ্জাব।

আগামী আসরে কিংসদের ড্রেসিংরুমে মাস্টার মাইন্ড হিসেবে দেখা যাবে ইয়ন মরগানকে। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি কোনো ধরনেই ক্রিকেটেই কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার।

আইপিএল দিয়েই কোচিং ক্যারিয়ারে নাম তুলবেন মরগান। এমন একজন অনভিজ্ঞ কোচের হাতে দলের দায়িত্ব দিয়ে কিছুটা হলেও ঝুকি নিচ্ছে পাঞ্জাব। ইংলিশদের বিশ্বকাপ জেতানো এই সাবেক ক্রিকাটার কোচ হিসেবে কতটা সফলতা পান সেটা এখন দেখার বিষয়।

মরগানের পাশাপাশি অবশ্য গুঞ্জন আছে একজন ভারতীয় কোচের সঙ্গেও যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার নাম প্রকাশ করেনি কেউ। তাছাড়া প্রধান কোচের জন্য ট্রেভর বেলিসের সঙ্গে যোগাযোগ করেছে পাঞ্জাব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...