| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হুট করেই ডোমিঙ্গোকে সরিয়ে এশিয়া কাপে নতুন প্রধান কোচ নিয়োগ দিতে পারে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৯:৫০:৪৭
হুট করেই ডোমিঙ্গোকে সরিয়ে এশিয়া কাপে নতুন প্রধান কোচ নিয়োগ দিতে পারে বিসিবি

তবে আজ মাঠে সাকিব-মুশফিকুর-মিরাজের সঙ্গে কথা বলতে দেখা গেছে বিসিবি সভাপতিকে। উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এশিয়া কাপে অনেক পরিবর্তনের কথা বলেন নাজমুল হাসান পাপন। এশিয়া কাপে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নতুন কোচ হাজির হয়েছেন বলে গুঞ্জন রয়েছে।

জানা গেছে, দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে সরিয়ে শুধু টি-টোয়েন্টির জন্য নতুন কোচ নিয়োগ করতে পারে বিসিবি। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রধান দূত রাসেল ডমিঙ্গো আগামীকাল বাংলাদেশে আসবেন।

ইতিমধ্যেই পাওয়ার হিটিং কোচ হিসাবে জেমি সিডন্সের হাতে দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। যেটি আজ নিজেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তবে কোচ পরিবর্তনের কোন কথা এখনো বলেননি তিনি। যদিও এশিয়া কাপে অনেক পরিবর্তনের কথা বলেছেন নাজমুল হাসান পাপন।

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপ স্কোয়াডের সদস্যদের অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপে পাপন বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে আসলে এতো ভালো দল না। এটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যকিছু না। কে প্রতিপক্ষ, এটা বড় কথা নয়। আমাদের দলটা আসলে অতো শক্তিশালী নয়।’

কেন বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো দল নয়? আগামীতে এই দল নিয়ে কী করা যায়? তা নিয়েও ভাবছেন বিসিবি সভাপতি। তার অনুভব, টিম বাংলাদেশের মাইন্ডসেট পুরোপুরি পাল্টে ফেলতে হবে।

“কী করা যায় এটা নিয়ে ভাবতে গিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। পুরো মানসিকতা, চিন্তাধারা সবকিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। সেটা করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কি না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...