| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

এফটিপিতে ম্যাচ বৃদ্ধি হওয়ায় দেখুন বিসিবির করুণ পরিস্থিতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৯:১১:০৭
এফটিপিতে ম্যাচ বৃদ্ধি হওয়ায় দেখুন বিসিবির করুণ পরিস্থিতি

এক সময় আন্তর্জাতিক ম্যাচ খেলতে কাঁদতে হতো বাংলাদেশকে। তাই এফটিপির এবারের সূচি বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ কিছু। তবে ম্যাচ বৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণ দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

ব্যস্ততার কারণে ক্রিকেটারদের ওপর চাপ বাড়বে। ভালো ব্যাকআপ ক্রিকেটার লাগবে। কোচিং স্টাফ বা ব্যবস্থাপনার দায়িত্বও বাড়বে। বিষয়গুলো বিবেচনা করছে বিসিবি।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন দেখতে আসেন নাজমুল হাসান পাপন। অনুশীলনকারী ক্রিকেটার, ক্রিকেট অপারেশন্স কমিটি এবং টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন পাপন।

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে উঠল এফটিপিতে ম্যাচ বৃদ্ধির বিষয়টি। নাজমুল হাসান বলেন, ‘ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেকগুলো ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।’

এফটিপির বাইরেও খেলা আছে। আইসিসি ও এসিসির টুর্নামেন্ট আছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পাশাপাশি বিসিবির উদ্যোগেও সিরিজ আয়োজনের চেষ্টা করা হবে। এতো খেলার ফলে যে চ্যালেঞ্জগুলো তৈরি হতে পারে তা নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি, জানালেন নাজমুল হাসান।

তিনি বলেন, ‘এফটিপির বাইরেও খেলা আছে। আলাপ-আলোচনা চলছে আরও খেলার। আইসিসি, এসিসি ইভেন্ট তো আছেই। অবিশ্বাস্য ব্যাপার। অনেক বড় চ্যালেঞ্জ এটি। আমাদের জন্য গর্বের ব্যাপার যে এত খেলা পেয়েছি, কিন্তু এটাকে ম্যানেজ করা, সামলানো অনেক বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে বোর্ডের সবার সঙ্গে আলোচনা বসেছিলাম।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...