| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শিরোপা জিততে অধিনায়ক রোহিতের জন্য যা করতে পারেন সৌরভ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৭:৪২:৫৬
শিরোপা জিততে অধিনায়ক রোহিতের জন্য যা করতে পারেন সৌরভ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অধিনায়ক হিসেবে দারুণ সফল রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছেন তিনি। আক্রমণাত্মক ওপেনারের নেতৃত্বের শৈলীও বেশ শান্ত, যা সৌরভের হৃদয় স্পর্শ করেছিল।

বিসিসিআই সভাপতি বলেন, 'রোহিত শর্মা পেছন থেকে সবকিছু ঠিক করে। সে সবকিছু খুব শান্ত এবং গোছানোভাবেই করে। তার কোনো তাড়াহুড়ো নেই। তাকে আপনি সবসময় দেখবেনও না। আপনি যখন কাউকে অধিনায়ক বানাবেন, তখন তাকে কিছুটা সময় দিন।'

ভারতের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা হয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাত ধরে। ভারতকে আইসিসির সবগুলো শিরোপাই জিতিয়েছেন ধোনি। ধোনির পর নেতৃত্ব দেয়া বিরাট কোহলিও বেশ সফল।

যদিও ভারতকে বড় কোনো শিরোপা জেতানো হয়নি কোহলির। কোহলির পর নেতৃত্বে আসা রোহিতের ওপর প্রত্যাশার চাপ তাই অনেক বেশি ভারতীয়দের। সৌরভ অবশ্য কোনো অধিনায়কের মধ্যেই তুলনা করতে চান না।

সাবেক এই অধিনায়ক আরও বলেন, 'ভারতের ক্রিকেটের ক্রান্তিকাল খুব সুন্দরভাবেই সামলে নিয়েছিলেন ধোনি। এরপর আসল বিরাট কোহলি। তার রেকর্ডও বেশ দারুণ। সে সবকিছু তার মতো করে সাজিয়ে নিয়েছে। প্রত্যেকেই আলাদা। আমি অধিনায়কদের মধ্যে তুলনা করছি না। প্রত্যেকেরই নেতৃত্ব দেয়ার নিজস্ব ধরন আছেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...