| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘সে কখনও হারতে পছন্দ করে না’ : নানি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১৩:০৬:৩২
‘সে কখনও হারতে পছন্দ করে না’ : নানি

রোনালদোর পরিবর্তন নিয়ে এই গুজবের কোনো শক্ত ভিত্তি নেই। তবে ইউনাইটেডের সাবেক সতীর্থ ও স্বদেশী তারকা নানি ক্লাব ছাড়ার গুঞ্জনে একমত হয়েছেন। তার মতে, নিজেদের সংগঠিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ইউনাইটেডের মতো এতটা সময় নেই রোনালদোর।

চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি ইউনাইটেডের। তারা ব্রাইটন এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের কারাগারে তাদের প্রথম দুটি ম্যাচ হেরেছে। ক্লাব ঘুরে দাঁড়ানোর মিশনের অংশ হিসেবে রোনালদোকে দেখতে চান না ননী। বিশেষ করে বয়স বিবেচনা করে নতুন ঠিকানায় যাওয়ার কথা বলছেন সাবেক এই খেলোয়াড়।

ভাইব উইদ ফাইভ অনুষ্ঠানে নানি বলেছেন, ‘আমরা একসঙ্গে খেলেছি অনেকদিন হয়েছে এবং ক্রিশ্চিয়ানোও আর ছোট নয়। সময় বদলে গেছে এবং প্রতিক্রিয়াও। তবে আমরা সবাই-ই দেখছি রোনালদোর একটা বিষয় আগের মতোই রয়েছে। সে কখনও হারতে পছন্দ করে না। দল হারলে সবসময় কড়া প্রতিক্রিয়া দেখায়।’

তিনি আরও যোগ করেন, ‘তবে এখন একটা জিনিস বদলেছে, সেটিই হলো সময়। সে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছে। তবে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন ক্লাবের বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে খেলেছে। সে এমন সব দলে খেলেছে যেখানে কোচরা একটা দল বানানোর প্রক্রিয়ায় ছিলেন। যা সময়সাপেক্ষ ব্যাপার।’

কিন্তু এর জন্য রোনালদোর হাতে সময় নেই জানিয়ে নানি বলেন, ‘রোনালদোর জন্য দল গুছিয়ে নেওয়ার কিংবা পরবর্তী মৌসুমের জন্য অপেক্ষা করার সময় নেই। সে সবসময় শীর্ষে থাকতে চায়, গোল করতে চায়, দলের মূল তারকা থাকতে চায়। তাই তার প্রতিক্রিয়া স্বাভাবিক। আমরা কখনও কখনও (এ বিষয়ে) ভুল প্রতিক্রিয়া দেখাই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...