| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবার শিরোপা জিতবে বার্সেলোনা, নিশ্চয়তা দিলেন কিংবদন্তি ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১২:০১:৫৬
এবার শিরোপা জিতবে বার্সেলোনা, নিশ্চয়তা দিলেন কিংবদন্তি ফুটবলার

এছাড়া স্প্যানিশ সুপার কাপ বা কোপা দেল রে ট্রফিতেও সাফল্যের মুখ দেখেনি বার্সেলোনা। সব মিলিয়ে পুরো মৌসুমটাই কেটেছে শিরোপা ছাড়াই। নতুন মৌসুমে বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে যুক্ত করে নতুন শিরোপা খুঁজছে ক্লাবটি। এই মৌসুমে বার্সার সবচেয়ে বড় সই হচ্ছেন রবার্ট লেভান্ডোস্কি।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ থেকে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন লেভানডভস্কি। ইতিমধ্যেই ক্লাবে যোগ দিয়ে বেশ কয়েকটি খেলা খেলেছেন তিনি। এবারের মৌসুমে বার্সেলোনা শিরোপা জিতবে বলে আশ্বস্ত করলেন লেভানডভস্কি। লা লিগা ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

লেওয়ানডস্কির ভাষ্য, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য রোমাঞ্চকর মৌসুম হবে। সঙ্গে এটা এমন একটা মৌসুম হতে চলছে, যার শেষে বার্সেলোনার সমর্থকরা খুবই খুশি থাকবে। আমার মনে হয়, দীর্ঘ একটা সময় ট্রফি ছাড়া কেটেছে বার্সেলোনার। কিছু শিরোপা জেতার এখনই উপযুক্ত সময় এবং আমি নিশ্চিত আমরা সেটাই করব।’

এসময় বার্সায় আসার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘প্রথম যখন জানতে পারি বার্সেলোনা আমাকে নিতে আগ্রহী, শুরু থেকেই জানতাম এটা আমার এবং ক্লাবের জন্য উপযুক্ত সময়। আমি সারা জীবন একটি লিগে খেলতে চাইনি। বুন্দেসলিগায় ভালো ছিলাম, কিন্তু আমার মনে হয়েছে, লা লিগায় যোগ দেওয়া এবং ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপ নেওয়ার এটাই সঠিক সময়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, এটাই ঠিক মুহূর্ত আমার জন্য এবং বিশাল চ্যালেঞ্জও বটে, তবে আমি এর জন্য প্রস্তুত। লা লিগায় খেলা আমার জন্য সবসময়ই স্বপ্ন ছিল এবং এখন আমি বার্সেলোনায়। এখানে আসতে পেরে আমি খুবই খুশি। আমরা নতুন মৌসুমের জন্য মুখিয়ে আছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...