| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

‘দল আমাকে ভোলেনি’: রাহুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১১:৩১:২৮
‘দল আমাকে ভোলেনি’: রাহুল

আজ, বৃহস্পতিবার জ়িম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে টস করতে নামবেন রাহুল। অবশ্য প্রথমে জ়িম্বাবোয়ে সফরের জন্য যে দল ঘোষণা করা হয়েছিল, তাতে অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান। পরে সুস্থ হওয়ায় রাহুল ফিরে আসার পরে তাঁর হাতেই নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়। ম্যাচের আগের দিন হারারেতে সাংবাদিক বৈঠকে রাহুল বলেছেন, ‘‘আমি হয়তো শেষ দু’মাস দলের বাইরে ছিলাম। কিন্তু ওরা কেউ ভুলে যায়নি, গত দু’-তিন বছর ধরে দল এবং ভারতের জন্য আমি কী অবদান রেখেছি। এই ধরনের পরিবেশেই তো এক জন খেলোয়াড় নিজের সেরাটা দিতে পারে।’’

রাহুল মনে করেন, ভারতীয় দল পরিচালন সমিতি এমন একটা পরিবেশ তৈরি করেছে, যেখানে এক জন ভাল ক্রিকেটার নিজেকে আরও উন্নত করতে পারেন। রাহুলের কথায়, ‘‘এই ধরনের পরিবেশেই তো এক জন নিজের সেরা খেলাটা বার করে আনতে পারে। দলকে আরও বেশি করে ম্যাচ জেতাতে পারে।’’ এখনও পর্যন্ত ৪২টি ওয়ান ডে খেলে রাহুলের সংগ্রহ পাঁচটি সেঞ্চুরি। গড় ৪৬ রানেরও বেশি। ভারতীয় ওপেনার এও বলেন, ‘‘অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের সমর্থন পাওয়াটা এক জন ক্রিকেটারের কাছে অত্যন্ত জরুরি।চোট-আঘাত তো আসবেই।’’

জ়িম্বাবোয়ে সফরে এমন কয়েক জন ক্রিকেটার আছেন, যাঁরা চোট সারিয়ে দলে ফিরেছেন। রাহুলের মন্তব্য, ‘‘আমি, কুলদীপ (যাদব) এবং দীপক চাহার সবাই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে ছিলাম। তাই আমি জানি, ওরা কতটা তৈরি। অধিনায়ক হিসেবে আমার দায়িত্ব ওদের আত্মবিশ্বাস জোগানো।’’ রাহুল পরিষ্কার করে দিয়েছেন, অধিনায়ক হিসেবে তিনি অন্য কারও ভূমিকা নিতে চান না। ‘‘আমি মাঠে নেমে অন্য কারও মতো কাজ করতে পারব না। তা হলে নিজের প্রতি সৎ থাকা হবে না। আমি নিজের মতো থাকতে চাই, ক্রিকেটারদেরও নিজেদের মতো থাকতে দিই,’’ বলেছেনভারত অধিনায়ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...