| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-২০ বিশ্বকাপের আগেই বিপিএল ছাড়া নতুন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৮ ১১:০১:৫১
টি-২০ বিশ্বকাপের আগেই বিপিএল ছাড়া নতুন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে বিসিবি

কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিযোগিতায় আশার আলো দেখা যায়নি। যে কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় ক্রিকেট লিগে টি-টোয়েন্টি ফরম্যাট যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগ জাতীয় ক্রিকেট লিগের চার দিনের টুর্নামেন্ট এই অক্টোবরে শুরু হতে চলেছে। তার আগে একটি টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। এশিয়া কাপের পর এবং আগামী অক্টোবরের আগে বাংলাদেশের আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই।

মাঝে দুই সপ্তাহের মতো সময় পাবে জাতীয় দলের ক্রিকেটাররা। এই সময়টাকেই কাজে লাগাতে চাই বিসিবি। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবং ক্রিকেটাররা যাতে দেশ ছাড়ার আগে টি-টোয়েন্টি খেলে যেতে পারেন, সেই চিন্তায় এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে গতকাল (বুধবার) জাতীয় ক্রিকেট লিগ আয়োজন নিয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভা হয়েছে। জানা গেছে, সেখানেই এমন কথা হয়েছে। আগামী ২০-২১ আগস্ট নাগাদ সব কিছু চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...