| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এফটিপির বাইরে ইংল্যান্ডে টেস্ট খেলা নিয়ে এক গোপন তথ্য দিলেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ২২:৪৪:৫৬
এফটিপির বাইরে ইংল্যান্ডে টেস্ট খেলা নিয়ে এক গোপন তথ্য দিলেন বিসিবি

তবে আক্ষেপও আছে। ইংল্যান্ডে বাংলাদেশের কোনো টেস্ট নেই। বিসিবির ভাবনা এফটিপির বাইরেও টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার।

২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট খেলেনি বাংলাদেশ। আগামী এফটিপিতে সেই আক্ষেপ প্রকাশ পাবে। বাংলাদেশ ২০০৭ সালে অস্ট্রেলিয়ায় একটি টেস্ট সিরিজ খেলবে। তবে, এই বছরের এফটিপিতে ইংলিশের মাটিতে কোনো টেস্ট নেই। বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে ২০১০ সালে ইংল্যান্ডে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, এফটিপির বাইরেও সিরিজ আয়োজনের যে সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডে গিয়ে টেস্ট খেলার লক্ষ্য থাকবে তাদের।

বুধবার (১৭ আগস্ট) বিসিবির প্রধান নির্বাহী সাংবাদিকদের বলেন, ‘গত এফটিপিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে কোনো খেলা ছিল না। এবার অস্ট্রেলিয়ায় একটা সিরিজ নিশ্চিত করেছি। এরপর আমাদের লক্ষ্য থাকবে, যে দেশগুলাতে সফর নেই, পরের এফটিপিতে বা এই এফটিপির মধ্যেও সেই দেশগুলোতে সফর করা যায় কিনা।’

এফটিপির আগামী চক্রে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ পাচ্ছে, বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা নিশ্চয় দারুণ কিছু। তৃপ্তি প্রকাশ পেল নিজামউদ্দিন চৌধুরী সুজনের কথাতেও, ‘একটা সময় বিষয় ছিল যে আমরা বেশি ক্রিকেট খেলার দাবি জানাতাম। সেখান থেকে আমরা বের হয়ে এসেছি। গত এফটিপিতেও আমাদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক ম্যাচ ছিল দেশের ভেতরে ও বাইরে। আগে যেমন একটা টেস্ট সিরিজের পর আরেকটা সিরিজের আগে অনেক বিরতি থাকত, এখন কিন্তু বিষয়গুলোর অনেক ব্যালান্সড হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের চেষ্টা থাকবে যে দেশগুলোতে আগে সফর ছিল না, সেগুলোতে করা। প্রায় সব দেশের সঙ্গেও আমাদের খেলা আছে দেশের ভেতরে-বাইরে, কেবল ইংল্যান্ড ছাড়া। সেটাও আমরা চেষ্টা করছি। একটা ব্যাপার আমাদের মনে রাখতে হবে, সবাই বড় দলগুলির সঙ্গে খেলতে চায়, কেবল বাংলাদেশই নয়। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সবার সঙ্গে খেলা সম্ভব নয়। যতটুকু সম্ভব হয়েছে, আমরা চেষ্টা করেছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...