| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফিরছেন জাতীয় দলের কোচিং স্টাফ ডোমিঙ্গো-ডোনাল্ডরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ২০:৫৩:৩৩
ফিরছেন জাতীয় দলের কোচিং স্টাফ ডোমিঙ্গো-ডোনাল্ডরা

আগের তিন দিনের মতো সকালে অনুশীলন করতে শেরে বাংলায় আসেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। সেখানে সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিমও ছিলেন। হোম অব ক্রিকেটে গরমের পর তাদের ব্যাটের উন্নতি হয়েছে। এর আগে মঙ্গলবার শের-ই-বাংলায় একসঙ্গে অনুশীলন করেন সাকিব-মুশফিকরা।

আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্যাটিং অনুশীলন করছিলেন দুই সিনিয়র ক্রিকেটার। দলগত অনুশীলন না থাকায় ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করেছেন হাতেগোনা কয়েকজন ক্রিকেটার।

ধারণা করা হচ্ছে, দুই দিন পরই শেরে বাংলা ক্রিকেটারদের কলরবে মুখরিত হয়ে উঠবে। এশিয়া কাপ খেলতে যাওয়া দলের সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে।

আগেই জানা, এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ঘরের মাঠে দুটি গা গরমের ম্যাচ খেলবে সাকিবের দল। দিনক্ষণও চূড়ান্ত। আগামী ২০ ও ২২ আগস্ট দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবেন ক্রিকেটাররা। তার পরদিন মানে ২৩ আগস্ট রাতে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করবে টিম বাংলাদেশ। ৩০ আগস্ট এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ টাইগারদের।

এদিকে, দেশ ছাড়ার দুই থেকে তিন দিন আগেই রাজধানীতে এসে পৌঁছাবেন জাতীয় দলের কোচিং স্টাফরা। ১৮ আগস্ট বৃহস্পতিবার রাতেই ঢাকায় পা রাখছেন ট্রেনার নিক লি।

হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ আর কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন ঢাকা আসবেন আগামী পরশু ১৯ আগস্ট। ব্যাটিং কোচ জেমি সিডন্স আগে থেকেই ঢাকা অবস্থান করছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...