| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ-ই কঠিন সমস্যার মুখোমুখি পান্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ২০:১৯:২৩
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে হঠাৎ-ই কঠিন সমস্যার মুখোমুখি পান্ট

আগামী ২৮ আগস্ট পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে ভারত। তাদের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল বিরাট কোহলির দল।

এ কারণে এশিয়া কাপের চেয়ে বেশি উন্মাদনা ছড়াচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচের আগে কিছুটা স্নায়ুচাপে ভুগছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ট। তিনি জানিয়েছেন বড় ম্যাচের আগে এমনটা হয়েই থাকে।

এ প্রসঙ্গে পান্ট বলেন, 'একটু স্নায়ুচাপে ভুগতে বাধ্য। কিন্তু এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বড় ম্যাচ ও সিরিজের আগে প্রতিটি দলই স্নায়ুচাপে ভুগে। পাকিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ এবং এই ম্যাচে আমরা পূর্ণ সামর্থ্য নিয়ে খেলবো।'

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পান্ত। দুটি টুর্নামেন্টেই ভারত তাদের পারফরম্যান্সের প্রতিফলন দেখাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

তিনি বলেন, '২০২২ বিশ্বকাপের খুব বেশি দূরে নেই। আমাদের দলের প্রস্তুতি শতভাগ ঠিক পথেই রয়েছে। আমরা আমাদের প্রক্রিয়া নিয়ে কাজ করছি ধারাবাহিকভাবে এবং দুটি সিরিজেই (এশিয়া কাপ ও বিশ্বকাপ) আপনারা এটির প্রতিফলন দেখতে পারবেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...