| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘ওয়েস্ট ইন্ডিজকে আরও দুইটি বিশ্বকাপ জেতাতে চাই’ : আন্দ্রে রাসেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ১১:৪৬:৪৬
‘ওয়েস্ট ইন্ডিজকে আরও দুইটি বিশ্বকাপ জেতাতে চাই’ : আন্দ্রে রাসেল

রাসেলকে জাতীয় দলে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স। কিন্তু জাতীয় দল থেকে নিজেকে বাদ দেন রাসেল। তাই আক্ষেপের সুরেই সিমন্স বলেছেন, জাতীয় দলে খেলতে কারও হাত-পা ধরা যাবে না।

রাসেল এ মন্তব্যের জবাব দেননি। তবে তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল সবসময় তার সামনে আসে। ৩৪ বছর বয়সে, বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় এখনও ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন।

বর্তমানে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে দ্য হান্ড্রেড খেলতে ইংল্যান্ডে রয়েছেন রাসেল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে স্কাই স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেছেন, ‘অবশ্যই! (ওয়েস্ট ইন্ডিজের) মেরুন জার্সিই আমার কাছে সবকিছু।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমার দুইটি সেঞ্চুরি রয়েছে। এই সেঞ্চুরি দুইটি ওয়েস্ট ইন্ডিজের হয়ে করলে আরও ভালো লাগতো। হ্যাঁ জ্যামাইকা তালাওয়াজের হয়ে খেলতে উপভোগ করি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এটি করতে পারলে বিশেষ অনুভূতি হতো।’

এসময় বিশ্বকাপ জেতার আকাঙ্খার কথা জানিয়ে রাসেল বলেছেন, ‘এখন আর বিষয়টা এমন না যে, আমি সবকিছু নতুনভাবে শুরু করতে পারবো। আমার বয়স এখন ৩৪ এবং শেষ করার আগে আমি আরও একটি বা দুইটি বিশ্বকাপ জিততে চাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে সেখান থেকে দিন ধরে ধরে ভাবছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...