| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ-ই এক বিশেষ কারনে বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ১১:১৭:১৩
হঠাৎ-ই এক বিশেষ কারনে বিশ্বকাপে অনিশ্চিত ডি মারিয়া

গত সোমবার রাতে অনুষ্ঠিত খেলার ৬৬তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডি মারিয়াকে। ইনজুরির কারণে বিশ্বকাপে ৩৪ বছর বয়সী এই ফুটবলারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। একই সময়ে তার চোট ইতালীয় ফুটবলে তার অভিযোজনকে বাধাগ্রস্ত করার হুমকি দেয়।

ডি মারিয়ার ইনজুরির বিষয়ে জুভেন্টাস কোচ মার্সিমিলিয়ানো অ্যালেগ্রি বলেছেন যে এক সপ্তাহ আগে তার এই অ্যাডাক্টর সমস্যা ছিল। আমরা যখন ৩-০ ছিলাম, আমার সম্ভবত এটি তুলে নেওয়া উচিত ছিল। তবে মাঠের আনন্দে ছিলেন তিনি।

গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা এমন একটি খেলায় জিতেছি যা আমরা সত্যিই জিততে চেয়েছিলাম। জেতা কোনোভাবেই সহজ ছিল না।

ইনজুরি কোন অবস্থায় রয়েছে, সেটি জানতে ১০ দিন পর আবারও ডি মারিয়ার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। সাম্পদোরিয়া ও রোমার বিপক্ষে তার যে খেলা হচ্ছে না, সেটি পুরোপুরি নিশ্চিত।

ইনজুরি থেকে দ্রুত সেরে উঠলে ৩১ আগস্ট স্পেজিয়ার বিপক্ষে তিনি মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে চোটের অবস্থা গুরুতর হলে ডি মারিয়া কবে খেলায় ফিরবেন, তা এখনই বলা যাচ্ছে না।

কাতার বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির জন্য উদ্বেগের বিষয় হবে। কারণ স্কোয়াডের একজন অভিজ্ঞ খেলোয়াড় না থাকাটা দলের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

অক্টোবরের শুরুতে বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি। পুরো ক্যারিয়ার জুড়ে পায়ের পেশীর সমস্যা নিয়ে লড়াই করা ডি মারিয়ার নাম স্কোয়াডে না রাখতে পারাটা আর্জেন্টাইন কোচের জন্য হবে হতাশাজনক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...