| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দুঃসংবাদ: ম্যাচের আগেরদিন অবিশ্বাস্য কারণে ৩ তারকা ক্রিকেটারকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ১০:৪৯:৩০
দুঃসংবাদ: ম্যাচের আগেরদিন অবিশ্বাস্য কারণে ৩ তারকা ক্রিকেটারকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সিরিজ খেলতে নামার আগে বড় ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। বুধবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় মাঠে নামবে তারা। আগের দিন স্বাগতিকরা হারায় তিন খেলোয়াড় শিমরন হেটমায়ার, কেমো পল এবং গুদাকেশ মতিকে।

হেটমায়ার ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে তার নাম প্রত্যাহার করে নেন। ইনজুরির কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার কেমো পল। আর বাঁহাতি স্পিনার মতি গত মাসে ভারতের বিপক্ষে খেলার সময় হাতের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি।

তিন খেলোয়াড়কে হারিয়ে তাদের পরিবর্তে দুজনকে ডেকেছে ক্যারিবীয়রা। সবশেষে ২০১৫ সালে ওয়ানডে খেলা ব্যাটার জার্মেইন ব্ল্যাকউড ও অনভিষিক্ত লেগস্পিনিং অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহকে নেওয়া হয়েছে দলে। এছাড়া ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ওডিন স্মিথকে।

সুপার লিগে এখন পর্যন্ত খেলা ২১ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজের পর আর ম্যাচ খেলার সুযোগ থাকছে না তাদের সামনে। তাই সেরা আটে থেকে বিশ্বকাপে জায়গা করে নিতে তিন ম্যাচই জিতে রাখা জরুরি ওয়েস্ট ইন্ডিজের জন্য।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, জার্মেইন ব্ল্যাকউড, শামার ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, ক্যাসি কার্টি, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, জেডন সিলস ও কেভিন সিনক্লেয়ার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...