| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

‘আমাকে নিয়ে করা ১০০’র মধ্যে ৯৫টি খবরই মিথ্যা’ : রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ১০:৩৭:০১
‘আমাকে নিয়ে করা ১০০’র মধ্যে ৯৫টি খবরই মিথ্যা’ : রোনালদো

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ব্যর্থতার কারণে এবারের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না রোনালদো।তাকে উয়েফা ইউরোপা লিগে খেলতে হবে। এ কারণে রোনালদো ইউনাইটেড ছেড়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবে যেতে চান- এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক মাস ধরে।

শুধু তাই নয়, সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস নিজেই একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন। কিন্তু বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো রোনালদোকে কিনতে কোনো আগ্রহ দেখায়নি।

এ বিষয়ে এবার মুখ খুলেছেন রোনালদো নিজেই। তবে কোনো সংবাদমাধ্যমে নয়। বরং সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে একটি ফ্যান পেজের মন্তব্যের ঘরে রোনালদো জানিয়েছেন, গত কয়েকদিনে তাকে নিয়ে করা ৯৫ শতাংশ খবরই মিথ্যা।

সিআরসেভেন লেনদারিও নামের ফ্যান পেজ থেকে রোনালদোর বন্ধুস্থানীয় সাংবাদিক এডু আগুইয়েরের সঙ্গে ছবি পোস্ট করে গত কয়েকদিনের গুঞ্জনের বিপক্ষে সবিস্তরে লেখা হয়। যেখানে বলা হয়, মেন্ডেস নন বরং ৫-৬টি ক্লাব থেকেই রোনালদোকে কেনার ব্যাপারে আগ্রহ দেখানো হয়।

কিন্তু পারিশ্রমিকের হিসেব না মেলায় দলবদল করা যায়নি বলে দাবি সেই ফ্যান পেজের। সেই পোস্টের মন্তব্যের ঘরে এই বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রোনালদো। পাশাপাশি এটিও জানিয়েছেন, কিছুদিনের মধ্যে তার সাক্ষাৎকারের মাধ্যমেই সব পরিষ্কার হয়ে যাবে।

রোনালদো লিখেছেন, ‘কয়েক সপ্তাহের মধ্যে সাক্ষাৎকারের মাধ্যমেই সবাই সত্য জানতে পারবে। মিডিয়া মিথ্যা বলছে। আমার একটি নোট বুক রয়েছে। গত কয়েক মাসে ১০০টি খবর বেরিয়েছে। যার মধ্যে মাত্র পাঁচটি সত্য ছিল। ভাবুন বিষয়টা কেমন!’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...