| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৭ ০৯:৩৬:৩৭
চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো পাকিস্তান-নেদারল্যান্ডসের ম্যাচ, দেখেনিন ফলাফল

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ফখর জামানের সেঞ্চুরিতে ৩১৪ রান করে পাকিস্তান। জবাবে ২৯৮ রানে থামে নেদারল্যান্ডস। বিক্রমজিৎ সিং, টম কুপার ও স্কট এডওয়ার্ডস ফিফটি করেও দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি।

৩১৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ডাচরা। সেখান থেকে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন বিক্রমজিৎ ও কুপার। এই জুটি জেতার স্বপ্ন দেখতে শুরু করেন ডাচম্যান। মাত্র ৫৪ বলে ৬৫ রান করে আউট হন কুপার।

এরপর বিক্রমজিত ফেরেন ৯৮ বলে ৬৫ রানের ইনিংস খেলে। শেষ দশ ওভারে ৫ উইকেট হাতে রেখে ৯৪ রান বাকি থাকে নেদারল্যান্ডসের। যা করার জন্য উইকেটে ছিলেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তিনি প্রাণপন চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি।

শেষ পর্যন্ত ৬০ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিতই থেকে যান স্কট। পাকিস্তানের পক্ষে তিনটি করে উইকেট নেন হারিস রউফ ও নাসিম শাহ।

এর আগে রটেরড্রামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে পাকিস্তান। ১০৯ বলে ১০৯ রান করেন ওপেনার ফাখর জামান। ১২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কারে মার মারেন তিনি।

আরেক ওপেনার ইমাম-উল হক শুরুতেই ১৯ বলে মাত্র ২ রান করে আউট হয়ে যান। এরপর ৮৫ বলে ৭৪ রান করেন অধিনায়ক বাবর আজম। ৬টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

এরপর মোহাম্মদ রিজওয়ান ১৪, খুশদিল শাহ ২১ রান করে আউট হন। ২৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন শাদাব খান। ৪টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মার মারেন তিনি। মোহাম্মদ নওয়াজ ৪ রান করে আউট হন। ১৬ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন আগা সালমান।

নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নেন লোগান ফন বিক এবং বাস ডি লিড। ১ উইকেট নেন ভিভিয়ান কিংমা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...