| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৬ ১৭:০৬:৩৮
ব্রেকিং নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছিটকে গেলেন দুই তারকা ক্রিকেটার

২০০৬ সালে, কেভিন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। কয়েক বছর পর টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় এই মহান খেলোয়াড়ের। দীর্ঘ ক্যারিয়ারে সাদা রঙে আইরিশ ক্রিকেটের যাত্রাও প্রত্যক্ষ করেছেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের টেস্ট অভিষেক হয়।

দীর্ঘদিন দেশের হয়ে ক্রিকেট খেলেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাননি এই ব্যাটসম্যান। তাই চলতি বছরের শেষে বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে এসেছে। কারণ, তার মতে, আসন্ন বিশ্বকাপে আইরিশ দলে তার জায়গা হবে না।

কেভিন টুইটারে লিখেন, 'দেশের হয়ে ১৬ বছরে ৩৮৯ ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর ঘোষণা করছি। আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার ক্যারিয়ার শেষ করার আশা করেছিলাম কিন্তু গত বছরের বিশ্বকাপে আইরিশ দলে জায়গা না পাওয়ায় সামনেও আমি সুযোগ দেখছি না।'

আয়ারল্যান্ডের হয়ে ১৬ বছরের ক্যারিয়ারে বাইশ গজে অনেক ঘটনার সাক্ষী হয়েছেন কেভিন। আইরিশদের অনেক গর্বের মুহূর্তও এসেছে তার হাত ধরে। আয়ারল্যান্ডের জার্সিতে খেলা প্রত্যেকটা ম্যাচ উপভোগ করতেন এই অলরাউন্ডার।

তিনি লিখেন, 'আমি আয়ারল্যান্ডের হয়ে খেলা প্রতিটি মিনিট উপভোগ করেছি। বাইশ গজে অনেক বন্ধু তৈরি করেছি এবং জাতীয় দলের হয়ে খেলার সময় থেকে আমার মনে রাখার মতো অনেক ভালো স্মৃতি আছে।'

আয়ারল্যান্ডের হয়ে ৩ টেস্টে প্রায় ৫২ গড়ে ২৫৮ রান করেছেন কেভিন। ওয়ানডেতে আইরিশদের হয়ে ১৫৩ ম্যাচে প্রায় ২৯ গড়ে ৩৬১৯ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১১৪ উইকেট। আর টি-টোয়েন্টিতে ১১০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৯৭৩ রান। পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৫৮ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...