অবিশ্বাস্য: ভারতীয় ক্রিকেট দলে এক বাঙালি তারকা ক্রিকেটার
কিছুদিন আগে ইংল্যান্ডে কাউন্টি খেলায় কাঁধে চোট পান ওয়াশিংটন। সেই ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেছেন তরুণ এই অলরাউন্ডার। তার বদলে সুযোগ পেলেন শাহবাজ।
২৭ বছর বয়সী শাহজাদ এবারের আইপিএল এবং রঞ্জি ট্রফিতে ব্যাট-বল হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। বিশেষ করে রঞ্জিতে একাধিক ম্যাচে বাংলাকে কার্যত একা হাতে জিতিয়েছিলেন তিনি।
ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১৮ আগস্ট থেকে হারারেতে।
জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহঅধিনায়ক), রুতুরাজ গাঁইকদ, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাথি, ইশান কিষান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার এবং শাহবাজ আহমেদ।
