| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আরও একবার নিজেকে বিশ্বসেরা প্রমাণ করলেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৬ ১৪:৫৭:২৬
আরও একবার নিজেকে বিশ্বসেরা প্রমাণ করলেন সাকিব

প্রায় ৩ মাস আগে ৬ বছরের ছোট্ট নাঈমের একটি সাক্ষাৎকার মুহূর্তেই আলো কাড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নজর এড়ায়নি সাকিবের। সেই ভক্তের সঙ্গেই আজ মঙ্গলবার সাক্ষাৎ করলেন সাকিব।

সাকিবের আসার খবরে প্রতিদিনের মতো আজও মিরপুর স্টেডিয়াম গেটে দাঁড়িয়ে ছিল নাঈম শেখ। সাকিবের গাড়ি ঢুকতে দেখেই সামনে এসে দাঁড়ায় সে। সাকিবও ছোট্ট ছেলেটিকে দেখে কাছে ডেকে নিলেন। নাম জিজ্ঞেস করতেই নাঈমের উত্তর, ‘আমি সাকিব আল হাসান।’

নাঈমের মুখ থেকে কথা পড়ার আগেই সাকিবের প্রশ্ন, ‘আমার নাম রেখে দিলে কেন?’ উত্তরে ছেলেটি সাকিবের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে। ভক্তের ভালোবাসা দেখে ভেতরে ডেকে নিলেন এই অলরাউন্ডার।

পরে তাকে সঙ্গে নিয়েই ইনডোরের নেটে অনুশীলনে নামেন সাকিব। নিজে ব্যাটিং অনুশীলন করার সময় এক ওভার বল করান নাঈমকে দিয়ে। যা আলতো ব্যাটে ঠেকান সাকিব। এতেই ভক্তের মনে চাপা আনন্দ প্রকাশ পেল। এরপর তার আবদার জানতে চাইলেন সাকিব। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের কাছে জুতা ও জার্সি চায় ছোট্ট নাঈম।

জাতীয় দলের ম্যাসাজম্যান সোহেল হোসেনকে শিশুর সঙ্গে করে দোকানে পাঠান সাকিব। তবে জুতা ও জার্সি নিম্নমানের হওয়ায় আজ দিতে নিষেধ করেন টাইগার অলরাউন্ডার। পরে নাঈমকে ডেকে জানান, আগামীকাল সকাল ১১টায় নিজেই তাকে ২ জোড়া জুতা, ২ পিস জার্সি ও ২ পিস ট্রাউজার কিনে দেবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...