| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: জিম্বাবুয়ের সিরিজে তারকা ক্রিকেটারকে হারালো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৬ ১৩:৪২:০৭
ব্রেকিং নিউজ: জিম্বাবুয়ের সিরিজে তারকা ক্রিকেটারকে হারালো ভারত

কাঁধে ব্যথার কারণে সেই ম্যাচ খেলতে পারেননি সুন্দর। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়লেন তিনি। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।

তবে জনপ্রিয় সংবাদমাধ্যম পিটিআই বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সুন্দরকে সরিয়ে দেওয়া হয়েছে। বিসিসিআই কর্মকর্তা আরও বলেছেন যে সুন্দর শীঘ্রই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন শুরু করবেন।

গত ফেব্রুয়ারির পর ভারতের হয়ে আর খেলতে দেখা যায়নি সুন্দরকে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সিরিজ চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরি ছিল তার। এ ছাড়া বছরের শুরুতে ভারত দলের দক্ষিণ আফ্রিকা সফরেও দেখা যায়নি তাকে। সেই সময় করোনা আক্রান্ত ছিলেন তিনি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগামী ১৮ আগস্ট প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। একই মাঠে পরের দুই ম্যাচ হবে ২০ ও ২২ আগস্ট। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড় বিশ্রামে থাকায় এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল, কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...